,

দাউদকান্দিতে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ পালিত

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

“সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস-২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানাসমুহের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজোলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান।

সমাজসেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ লিয়াকত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস প্রমূখ।