Tag Archives: কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ) সকালে কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সনদ বড়ুয়া। প্যারেড চলাকালে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সুপার ‘গুড সার্ভিস (জিএস)’ মার্ক প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব, জনসেবা ও দায়িত্বশীলতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের সকল সার্কেলের কর্মকর্তা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিতে পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডের শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপারের সামনে উপস্থাপন করেন। পুলিশ সুপার সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গত ডিসেম্বর ২০২৫ সালে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার তাঁদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন এবং আগামীতে এ ধরনের পুরস্কারের পরিমাণ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও প্রশাসনিক নানা সমস্যার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগের সঙ্গে এসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন অফিসার ও ফোর্স সদস্যকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করা হয় এবং পুরস্কারের পরিমাণ বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড আজ রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এই প্যারেডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

প্যারেড শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট পর্যবেক্ষণ করে যোগ্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এছাড়া তিনি প্যারেডে সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম মোকাবিলা, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট ) নগরীর পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আর আই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার সমস্যাসমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।

অপরাধ সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।