Tag Archives: কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগছে ৯ ঘন্টা!

মেঘনা ব্রিজের সংস্কার কাজ চলছে, কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগছে ৭/৮ ঘন্টা

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

প্রায় ৪০ কিঃমিঃ জুড়ে আবারো যানজটের কবলে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক । শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া যানজট এখন তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘ  যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। যানজটে আটকা পড়া নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা গরমে আরও বেশি ভোগান্তিতে পড়েন।কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া করতে প্রায় ২ ঘন্টা সময় লাগলেও যানজটের কারণে এখন লাগছে কমপক্ষে ৭/৮ ঘন্টা। অনেক সময় ১০ ঘন্টার উপরেও লাগছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে মেঘনা ব্রিজের একপাশ বন্ধ করে সংস্কার কাজ শুরু হয় । তাই শুধু এক লেন দিয়ে যান চলাচল করছে। এক লেন দিয়ে যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দাউদকান্দি উপজেলার শহীদনগর থেকে মেঘনা সেতুর উভয় পাশে এই যানজট ছড়িয়ে  পড়ে। এই যানজটের কবলে পড়েছে মুন্সিগঞ্জ এর গজারিয়া থেকে নারায়নগঞ্জ এলাকা পর্যন্ত।

কুমিল্লা থেকে ঢাকাগামী ব্যবসায়ি মহিউদ্দিন জানান, ভোর ৬ টায় বাসে উঠেছি। দুপুর সাড়ে ১২ টা বাজছে। এখনো মেঘনা ব্রিজে যানজটে আটকে আছি। চরম ভোগান্তি।

দাউদকান্দি ব্রিজে যানজটে থাকা বাস চালক বাহার উদ্দিন জানান, মেঘনা ব্রিজে সংস্কার কাজ চলছে। তাই যানজট অনেক বেশি । গত তিনদিন ধরে চরম ভোগান্তিতে আছি। যাত্রীরাও বেশ কষ্ট পোহাচ্ছে। পৌণে ২ ঘন্টার যাতাযাতের পথ যেতে সময় লাগছে ৮/৯ ঘন্টা।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা সেতুর এক পাশে সংস্কার কাজ করার কারণে মেঘনা সেতুর দুই পাশে যানজট সৃষ্টি হয়। ফলে এর রেশ কুমিল্লার অংশে পড়েছে। তবে আমরা যানজট নিরসনে কাজ করছি।

কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগছে ৯ ঘন্টা!

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়নগঞ্জের কাঁচপুর পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগছে ৮-৯ ঘন্টা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ১৩ হাজার গাড়ি মহাসড়কের ওপর দিয়ে পার হওয়া, মেঘনা সেতু এলাকায় ধীর গতিতে গাড়ি পারাপারের কারণে যানজটের তীব্রতা বেড়েছে। মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের কাছে মহাসড়ক সংস্কারের কাজ এবং তিনদিনের টানা ছুটিতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি।’

তিনি জানান, ‘বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দাউদকান্দি অংশে যানজট মুক্ত করা গেলেও গজারিয়া থেকে কাঁচপুর পর্যন্ত যানজট লেগেই আছে।’

যানজটের কবলে পড়ে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহানও আটকা পড়েছে যানজটে। অনেকে খুব সকালে রওনা হওয়ায় অভুক্ত অবস্থাতেই পার করছেন সময়। শিশু ও বয়স্কদের জন্য খুবই পীড়াদায়ক হচ্ছে এই যানজট।