Tag Archives: কুমিল্লা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন: সভাপতি পাপ্পু ও সা. সম্পাদক মহসিনুর

কুমিল্লা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল নিয়ে যোগ দেন ডাঃ নোবেল সমর্থিত নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নগরীর অনুষ্ঠানে মিছিল নিয়ে এসে যোগ দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল সমর্থিত চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সিঃ সদস্য জি. আর শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ওয়াসিম, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জালাল আহমেদ,চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন, সোহরাব হোসেন, ধনুসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কাজী রাশেদ, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন, শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব জিয়া, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শহীদ আলী,চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রহিম, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মানিক মিয়া প্রমুখ।

কুমিল্লা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন: সভাপতি পাপ্পু ও সা. সম্পাদক মহসিনুর

স্টাফ রিপোর্টার:
আগামী ৩ বছরের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

৩১ ডিসেম্বর (২০২০) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি পদে সাইফুল আহম্মেদ পাপ্পু ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ মহসিনুর রহমান। এছাড়া সহ-সভাপতি পদে নিজাম উদ্দিন শামীম, অধ্যাপক জাকির হোসেন, এস এম শাহীন মজুমদার, কিংকর দেবনাথ, মনিরুজ্জামান মনির, জামাল হোসেন ভূইয়া, ঈমাম হোসেন মুন্সি, মোস্তবা আলী শাহীন, কামরুল হাসান দুলাল ও সেলিম আহমেদ শামস। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: হাসান মোর্শেদ, জসিম উদ্দিন ও মিজানুর রহমান রাতুল, সাংগাঠনিক সম্পাদক পদে মাহমুদুর রহমান মাসুম, আল আমিন অর্ণব ও রবিউল আলম রবি এবং প্রচার সম্পাদক পদে আঁখি আলম রকি।