Tag Archives: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নিয়োগ দেয়া হবে ১০ পদে

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি

জনবল নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি

ডেস্ক রিপোর্টঃ

‘ড্রাইভার’ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি। আগ্রহীরা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১

জনবল নিয়োগ

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: কুমিল্লা

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবদেনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ০৬ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

চান্দিনা প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীগণ।

আজ রোববার (৫ মে) সকাল ৯টা থেকে দেশের ৮০টি পবিসের মতো এখানেও চান্দিনাস্থ সদর কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা।

কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা বক্তৃতায় বলেন- সমিতিরি কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০), ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, বেতন বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, পদোন্নতি, লাইনক্রু লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী চাকুরী নিয়মিত না করা সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা হচ্ছে তারা।

এছাড়া দাবি না মেনে উল্টো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ভোলা জেলা পবিসের ২ জন এজিএমকে সাময়িক বরখাস্ত, ২ জন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পিবিএসে বদলি এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ২ জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে। এতে ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ হয়।

এসময় বক্তৃতা করেন- মিটার রিডার কাম মেসেঞ্জার হাবিবুর রহমান, জালাল উদ্দিন খান, মাহফুজুর রহমান, গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

 

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ নিয়োগ দেয়া হবে ১০ পদে

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করেছে।

১) পদের নাম: ডাটাএন্ট্রি অপারেটর (মহিলা)
পদ সংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১৮,৩০০/-৩২,৭৪০/ টাকা।

২) পদের নাম: সহকারী ক্যাশিয়ার (মহিলা)
পদ সংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১৮,৩০০/-৩২,৭৪০/ টাকা।

৩) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১৫,৫০০/-২৭,৮৫০/ টাকা।

আগ্রহী প্রার্থীদের কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট

www.pbs1.comilla.gov.bd-এ দেওয়া নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে ‘জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা’ বরাবর পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: ১৮ আগষ্ট, ২০১৯ তারিখ পর্যন্ত।