Tag Archives: কুমিল্লা বিভাগ

নোয়াখালী বিভাগ নিয়ে এ্যানি'র বক্তব্যকে ঘিরে প্রতিবাদে ফেটে পড়েছে কুমিল্লাবাসী

নোয়াখালী বিভাগ নিয়ে এ্যানি’র বক্তব্যকে ঘিরে প্রতিবাদে ফেটে পড়েছে কুমিল্লাবাসী

 

বাগদাদ চৌধুরী:

নোয়াখালী বিভাগ নিয়ে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। মন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুমিল্লাবাসীর মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্প্রতি দেওয়া বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কুমিল্লাকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি কুমিল্লা বিভাগের দাবির প্রসঙ্গও তুলে ধরেন। বক্তব্যের একপর্যায়ে কুমিল্লার রাজনৈতিক ব্যক্তিত্ব ও মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে নিয়েও মন্তব্য করেন তিনি।

মন্ত্রীর দাবি অনুযায়ী, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে স্বাক্ষর নেওয়ার উদ্যোগের সময় জাকারিয়া তাহের সুমন প্রতিবাদ হিসেবে ‘নোয়াখালী বিভাগ চাই’ লিখে অবস্থান নিয়েছিলেন।

মন্ত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিকে নতুন করে সামনে আনার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেকে বলছেন, কুমিল্লাকে ঘিরে কোনো ধরনের অবমাননাকর বা খাটো করে দেখানো বক্তব্য মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দীর্ঘদিনের কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি আদায়ে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতির কথাও জানাচ্ছেন তারা।

এদিকে মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে, বিভাগ বাস্তবায়নের দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে কি না।

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের বিভাগ বাস্তবায়নের দাবি এর আগেও বিভিন্ন সময় আন্দোলন ও কর্মসূচির মধ্য দিয়ে জোরালো হয়েছে। এবার নোয়াখালী বিভাগ নিয়ে মন্ত্রীর বক্তব্য সেই দাবিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বা অন্যান্য পক্ষের আরও বক্তব্য পাওয়া গেলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাবে।

সূচির টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি : ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ ২৯ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে নাশকতা, সহিংসতার করার প্রস্তুতিকালে ছাত্রলীগ যুবলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুমিল্লার আইন শৃংখলা ও জন জীবন স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অরাজকতা,আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি : ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ টমছমব্রীজ এলাকা ও বাদুরতলা এলাকায় অভিযান করে মোট ২৯ জনকে আটক করেছে ।


এছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের চুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কুমিল্লা সদর দক্ষিণের আব্দুল্লাহপুরে রাব্বি ও পারভেজ নামের দুই কিশোর গ্যাংয়ের চুরিকাঘাতে আহত প্রবাসী আবু বকরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত প্রবাসী আবু বকর সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ের জামাই এবং চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ে সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রবাসী আবু বকরের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার আব্দুল্লাহপুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন আবু বকর। সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে শ্বশুরবাড়ি ফেরার সময় আব্দুল্লাহপুর গ্রামের কিশোর গ্যাং ফজলে রাব্বি ও পারভেজের সাথে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শ্যালক শান্তর বাকবিতন্ডা হয়। কিশোর গ্যাং সদস্যরা শ্যালক শান্তকে মারধর করলে প্রতিবাদ জানায় সদ্য বিবাহিত প্রবাসী আবু বকর।

শ্যালককে বাঁচাতে এগিয়ে আসলে কিশোর গ্যাং ফজলে রাব্বি ও পারভেজ আবু বকরের বুকে চুরিকাঘাত করে আহত করে। গুরুতর আহত অবস্থায় আবু বকরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করে। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গত ৯ নভেম্বর কিশোর গ্যাং কর্তৃক স্বামী আবু বকরকে চুরিকাঘাতের ঘটনায় রাব্বি ও পারভেজকে আসামী করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্বশুর দেলোয়ারসহ স্বজনরা।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানায়, আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা করার অভিযোগে কুমিল্লায় ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:

গত ১১ নভেম্বর সদর দক্ষিণ থানা এলাকায় অগ্নিসংযোগ করে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম করার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আবু সাঈদের ছেলে মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহসিফ রেজা আকাশ (২২), লালমাই উপজেলার ভুলইন ইউনিয়নের বেতাগাও ০৪ নং ওয়ার্ডের বেতাগাও এলাকার সাজেদুল হক ভুঁইয়ার ছেলে লালমাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার আলম ভূইয়া প্রকাশ অমিত (২৫) এবং কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার ফজলুল হকের ছেলে যুবলীগের সদস্য আজহারুল ইসলাম (৪০)।

দেবীদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ নামে মাত্র ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহত হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানান, শুক্রবার সকালে মা’ কুলসুম বেগমের হাত ধরে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ছোট হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়েই চুপচাপ চিপস খাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচা অটোরিকশা চালক মো. নবী হোসেন বাদী হয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মীরপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আনিসুর রহমান জানায়, ঘাতক ট্রাক ও শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

স্টাফ রিপোর্টার:

জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসান। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, তৃতীয় ধাপে দেশের আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আওতায় চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার ডিসিদের রদবদল করা হয়েছে।

ডাকাতি প্রস্তুতিকালে ১৭ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার কেরনখাল কাঠবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফারুক ওরফে জজ মিয়া (৩৭), বাবুল ওরফে সেলিম (৪৮), সুজন চন্দ্র সরকার (২৫) এবং আব্দুর রশিদ (৫৫)। এদের মধ্যে ফারুক ওরফে জজ মিয়ার বিরুদ্ধে ১৭টি মামলা, বাবুলের বিরুদ্ধে ১টি মামলা এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা সাহাবউদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাহাবউদ্দিন (৪৫) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে বুধবার কুমিল্লার আদালতে পাঠানো হয়।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানায়, গত ২২ এপ্রিল মনোহরগঞ্জ থানাধীন এলাকায় বিএনপি অফিস পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আসামি হিসেবে সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

কুমিল্লায় নাশকতা ঠেকাতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে ছাত্র-জনতা

স্টাফ রিপোর্টার:

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পাহারা দিবে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের নেতা—কর্মীরা। শেখ হাসিনার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ কুমিল্লায় যেন কর্মসূচি পালন করতে না পারে সে জন্য দুই দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত কুমিল্লা জুলই ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান। তিনি বলেন পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে জুলাই গণহতার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোন সভ্য দেশ একজন খুনিকে আশ্রয় দিতে পারেনা। শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার সড়যন্ত্র করছে। আমরা এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপণ করছি।

এসময় দুই দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন বুধবার বিকাল ৪টা থেকে কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিবে আমাদের ঐক্যমঞ্চের নেতা—কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবতীর্ ২৪ ঘন্টা ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক পেট্রোল টীমের মাধ্যমে পাহারা দেওয়া হবে। কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চের আহবায়ক রবিউল হোসেনের সভাপতিত্বে মুখপাত্র সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার আহবায়ক গোলাম সামদানী, ছাত্র অধিকারের কুমিল্লা জেলা সভাপতি আজহারুল আমিন ,ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিবির সভাপতি মনির হোসেন প্রমুখ। এসময় কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মাইলস্টোন ট্রাজেডির ক্ষত নিয়ে বাসায় ফিরেছে চৌদ্দগ্রামের দুই জমজ বোন

স্টাফ রিপোর্টার:

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিলেন যমজ শিশু সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরছে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের এয়াছিন মজুমদারের দশ বছর বয়সী জমজ দুই মেয়ে।

বুধবার (১২ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল।

দুই যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।