Tag Archives: কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যকে কুপিয়ে আহত

কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫ টায়  নগরীর কান্দিরপাড় রামঘাটলা  এলাকার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে দ্বিতীয় তলা শেখ রাসেল ফ্লোরে  বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক  ঘোষিত ১ জুলাই  দেশব্যাপী কর্মীসভার মাধ্যমে  যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মশিউর রহমান চপল, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য  শেখ মাতিন মুসাব্বির সাবির, মোঃ রাকিব উদ্দিন।

অনুষ্ঠানটি কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুল আল আমিন সাদী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ৩ নং ওয়ার্ডে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে  অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে  রান্না করা ইফতার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের নির্দেশে
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মােঃ মাইনুল হােসেন খান নিখিলের আহবানে  কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যাগে  ৩ নং ওয়ার্ড কালিয়াজুড়ি জামে মসজিদের সামনে বিকাল সাড়ে ৫ টায় ইফতার বিতরণ করা হয়।

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের  আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও যুগ্ম-আহ্বায়ক হাবিবুল আল-আমিন সাদী উপস্থিত থেকে এসব ইফতার বিতরণ করেন।

 

 

কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কর্মসূচি আলোকে যুবলীগের  চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ  সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহবানে কুমিল্লা মহানগর  যুবলীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান এর বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  মঙ্গলবার বাদ আছর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদসহ কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক  ও ১১নং ওয়ার্ড কাউন্সিলর  হাবিবুর আল-আমিন সাদী। এ সময় কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুলসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যকে কুপিয়ে আহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য দুলাল হোসেন অপুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অপু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।