Tag Archives: কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীতে অবৈধ দখল উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চলাকালে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) নগরীর মোগলটুলি এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। আদালত পরিচালনা করেন কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

জানা যায়, অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাধা সৃষ্টি করেন। সে সময় কথা কাটাকাটির একপর্যায়ে আচমকা কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, চাপাতি ও রামদা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের দিকে তেড়ে আসেন এবং হামলার চেষ্টা চালান।

এ ঘটনায় সেখানে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে সরকারি কাজে বাধা প্রদান ও হামলার চেষ্টার প্রাথমিক সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ওই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা জানায়, নগরবাসীর সুবিধার্থে অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কুসিকের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে সরকারি দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা বা আইনি কাজে বাধা সৃষ্টির মতো ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লায় দাউদকান্দি উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এই সময় দূর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সঙ্গে থাকা সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের উপর হামলা চালায়। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।

আহতরা হলেন দাউদকান্দি উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন।

দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময় কয়েকজন এসে আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার একজন উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এই সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা করে দুর্বৃত্তরা। দাউদকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামকে বাচাতে গিয়ে দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হয়। এই ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, দূর্বৃত্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেয়া হবে।