Tag Archives: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযান

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, নির্বাচনী সমন্বয়কের বাড়ি ঘেরাও

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনীর অভিযানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদের নির্বাচনী সমন্বয়ক মাহবুবের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার নবাবপুর কৈকরই এলাকায় উক্ত তল্লাশি চালানো হয়েছে।

এসময় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় যৌথ অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা নন্দনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সালমা আক্তার (৪২) নামে এক নারীকে আটক করা হয়। তিনি নন্দনপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

অভিযানে তার কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪৭ হাজার ১০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক নারী ও উদ্ধার হওয়া মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মোঃ কামাল হোসেন (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি ধারালো ছুরি, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতকরণ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ অভিযানে সমন্বিতভাবে অংশ নেন।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযান: গাঁজা, ইয়াবা ও বিয়ারসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির লাল দিঘীর পাড় এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জুন) রাত সারে ৯টার সময় সেনাবাহিনীর একটি টহল দল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির লাল দিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেফতার করে।

উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামাল সমূহের মধ্য রয়েছে- ইয়াবা ১ হাজার ৩ শত ৫৫ পিস, গাঁজা ২০ গ্রাম, বিয়ার ২৯ ক্যান, নগদ টাকা ৬৮ হাজার ২০০ শত টাকা, মোবাইল ফোন ৩টি। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে শরিফ (৩০), সদর দক্ষিণ উপজেলার লালমতি (পশ্চিম পাড়া) গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ফাতেমা (৩০), ও একই উপজেলার রাজাখোলা গ্রামের লিটন মিয়ার মেয়ে লিমা আক্তার (২০)।

সেনাবাহিনী সূত্র জানায়, মাদকদ্রব্যগুলো জব্দ করে আসামী সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কাছ থেকে আমরা মাদকদ্রব ও অন্যান্য মালামাল সহ ৩ জন আসামি পেয়েছি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করিবো।