গণমাধ্যমে ব্যাপক প্রচারে আমরা যক্ষ্মা ভয় থেকে জয় করতে পেরেছি: কুমিল্লায় নাটাবের বক্তারা
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলার উদ্যোগে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাব কুমিল্লার সহ-সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ । অনুষ্ঠানে রির্সোস পার্সন হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালট্যান্ট ডা: মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটাব কুুমিল্লার নির্বাহী সদস্য অধ্যাপক ডা. আতাউর রহমান, নাটাব কুমিল্লার যুগ্ম সম্পাদক আলী আকবর মাসুম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমীন রীমা,কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, নাটাবের কমিউনিকেশন অফিসার বিচিত্র চন্দ্র দাস , ফিল্ড অফিসার মাসুদ হাসà