Tag Archives: কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে রিকশাচালকের শেষ সম্বল পুড়ে ছাই

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া এলাকায় এক রিকশাচালকের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে জামাল মিয়া নামের রিকশাচালকের শেষ সম্বল বসতঘরসহ ঘরে থাকা সকল মালামাল সম্পূর্নভাবে পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গনি মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে সাতমোড়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশ-পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক ভাবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

 

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ভয়াবহ অগ্নিকান্ডে এক সৌদি প্রবাসীর বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী মনির হোসেনের পরিবারের লোকজন। অগ্নিকান্ডে সব হারিয়ে এখন মাথা গোঁজার ঠাঁই নেই ওই পরিবারটি।

জানা যায়, সৌদি প্রবাসী মনির হোসেনের স্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সন্তানদের নিয়ে একই উপজেলার হাটাস গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর বুধবার রাত দেড়টার দিকে তাদের তালাবদ্ধ ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পরে। এসময় আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশিরা তা নিয়ন্ত্রণ করার আগেই প্রবাসী মনির হোসেনের বসতঘরসহ ঘরে থাকা সকল প্রকার আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা বলতে পারছে না প্রত্যক্ষদর্শীরা কেউ। তবে পরিবারের দাবি পরিকল্পিতভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে।

প্রবাসীর স্ত্রী বিলকিস আক্তার বলেন, সন্তানদের নিয়ে ঈদের সময় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বর্তমানে আমি এবং আমার সন্তানদের গায়ের কাপড় ছাড়া আর কিছুই নাই। ঘরের ভিতরে থাকা আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই নাই।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জহিরুল ইসলাম বলেন আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ বলেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।