Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার সদর দক্ষিণে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ কিশোরের মৃত্যু

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা-নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের বারপাড়া কাচাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমাই উপজেলার কেশনপাড় গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৪) ও চন্ডিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)।

স্থানীয়রা জানায়, তারা দুজনেই ভালো বন্ধু ছিল। একজন মোটরসাইকেল চালক ছিল এবং অপরজন আরোহী ছিল। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজনেরিই মর্মান্তিক মৃত্যু হয়।

লালমাই লাকসাম (ক্রসিং) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লার সদর দক্ষিণে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 

 সাকিব আল হেলাল:

কুমিল্লা সদর দক্ষিণে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১১ এপ্রিল) সকালে জেলখানা বাড়ি এলাকা থেকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সূত্রে জানা যায়,জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের জেলখানা বাড়ি এলাকায় এক যবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা সদর দক্ষিণ মডেল থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাত যুবকটি মানুষিক ভারসাম্যহীন অবস্থায় ওই এলাকায় দীর্ঘদিন যাবত রাস্তায় চলাফেলা করত বলে জানা যায়।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।