Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু আটক

কুমিল্লার সদর দক্ষিণে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ পিন্টু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে বারোটায় উপজেলার কালীকৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পিন্টু চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

রবিবার (৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।