Tag Archives: কুমিল্লায় আজ রেকর্ডসংখ্যক ১৪৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় আজ রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত ৫৪৩ জনের, শহরেই ২০৩ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জেলাজুড়ে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আজ রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে ৫৪৩ জনের। এর মধ্যে শহরেই শনাক্ত হয়েছে ২০৩ জনের। এছাড়াও আজ মৃত্যু হয়েছে ৮ জনের।

মঙ্গলবার (১৩ জুলাই) নতুন আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ২০৩ জন, আদর্শ সদরে ২৫ জন, সদর দক্ষিণে ১২ জন, বুড়িচংয়ে ১৮ জন, ব্রাহ্মণপাড়ায় ২০ জন, চান্দিনায় ২২ জন, চৌদ্দগ্রামে ৫৪ জন, দেবিদ্বারে ২৩ জন, দাউদকান্দিতে ২৭ জন, লাকসামে ২৯ জন, লালমাইয়ে ১৪ জন, নাঙ্গলকোটে ১৪ জন, বরুড়ায় ২৭ জন, মনোহরগঞ্জে ৩ জন, মুরাদনগরে ২০ জন, মেঘনায় ০ জন, তিতাসে ৭ জন ও হোমনায় ২৫ জন।

এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ জনে। এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন ৭০ জন।

মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।

কুমিল্লায় আজ রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত ২৮২,মৃত্যু ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের। এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫৯ জনে।

একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৩ জনে।

আজ করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ১৩৯ জন, আদর্শ সদরে ১৪ জন, সদর দক্ষিণে ৫ জন, বুড়িচংয়ে ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ১২ জন, চান্দিনায় ১০ জন, চৌদ্দগ্রামে ৪ জন, দেবিদ্বারে ১৭ জন, দাউদকান্দিতে ৪ জন, লাকসামে ৭ জন, লালমাইয়ে ৩ জন, নাঙ্গলকোটে ১০ জন, বরুড়ায় ৫ জন, মনোহরগঞ্জে ২ জন, মুরাদনগরে ১৫ জন, মেঘনায় ২ জন, তিতাসে ১ জন ও হোমনায় ১০ জন।

আাজ মৃতদের মধ্যে- কুমিল্লা শহরের ৩ জন ও লাকসামের ১ জন।

আজ করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছে ৫০ জন। সুস্থ্যদের মধ্যে- শহরের ৪০ জন, চান্দিনার ২ জন ও নাঙ্গলকোটের ৬ জন।

কুমিল্লায় আজ রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত ১২৫ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৫ জনে।

একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৭ জনে।

আজ করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৪৭ জন, আদর্শ সদরে ৪ জন, সদর দক্ষিণে ১০ জন, বুড়িচংয়ে ১৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৭ জন, চান্দিনায় ২ জন, চৌদ্দগ্রামে ১৩ জন, দেবিদ্বারে ৪ জন, লাকসামে ৪ জন, লালমাইয়ে ৫ জন, নাঙ্গলকোটে ১ জন, বরুড়ায় ৭ জন, মনোহরগঞ্জে ৩ জন, মুরাদনগরে ৩ জন ও তিতাসে ২ জন।

আাজ মৃতদের মধ্যে- চৌদ্দগ্রামের একজন মহিলা (৯০ বছর) ও শহরের একজন পুরুষ (৪২ বছর)।

আজ করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছে ৫০ জন। সুস্থ্যদের মধ্যে- শহরের ২২ জন, চান্দিনার ৩ জন, দেবিদ্বারের ২ জন, বুড়িচংয়ের ৮ জন ও আদর্শ সদরের ১৫ জন।

কুমিল্লায় আজ রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত ৯৬ জনের, প্রাণহানী ৪ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে আজ নতুন করে রেকর্ডসংখ্যক ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪০ জনের।

মঙ্গলবার (২০ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫০ জনে। মৃতদের মধ্যে মহিলা ৩ জন, পুরুষ একজন। তারা হলেন- কুমিল্লা শহরের ২ জন মহিলা, বুড়িচংয়ের ১ জন মহিলা ও চৌদ্দগ্রামের ১ জন পুরুষ।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৭১, আদর্শ সদরে ৫, সদর দক্ষিণে ১, বুড়িচংয়ে ১, চান্দিনায় ৬, চৌদ্দগ্রামে ১, লাকসামে ২, বরুড়ায় ৩, নাঙ্গলকোটে ৫ ও মনোহরগঞ্জে ১ জন।

আজ করোনা থেকে ৪৮ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের ৩০ জন, বুড়িচংয়ের ৭ জন ও বরুড়ার ১১ জন। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২০০ জন।

কুমিল্লায় আজ রেকর্ডসংখ্যক ১৪৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ রেকর্ডসংখ্যক ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৪৪ জন।

রবিবার (১১ এপ্রিল) করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৮২, সদর দক্ষিণে ৬, চৌদ্দগ্রামে ৮, বুড়িচংয়ে ৪, লাকসামে ৪, দেবিদ্বারে ৩, নাঙ্গলকোটে ৯, দাউদকান্দিতে ২, মনোহরগঞ্জে ২, আদর্শ সদরে ৪, চান্দিনায় ৬, বরুড়ায় ৫, ব্রাহ্মণপাড়ায় ২, মুরাদনগরে ৩, তিতাসে ২ ও লালমাইয়ে ২ জন।

আজ নতুন কোনো মৃত্যু নেই। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২০ জনে।

আজ করোনা থেকে নতুন কেউ সুস্থ্য হয়নি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৫৫ জন।