Tag Archives: চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান চালক নিহত ; আহত ২

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাস হেলপার নিহত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় লড়ির ধাক্কায় মো. মকুল (৩০) নামে এক বাস হেলপার নিহত হয়েছে।

রবিবার (৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুকুল রাজশাহীর জঙ্গলিয়া এলাকার বাসিন্দা। তিনি ভাই-ভাই পরিবহনের বাস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় যানযট দেখতে পেয়ে এগিয়ে আসি। এসে দেখি একজনের লোক মারা গেছে। পরে আমি পুলিশে খবর দিয়েছি। জানতে পারি ঢাকাগামী যাত্রীবাহী বাস পালকি সিনেমা হলের সামনে যাত্রী নামানোর সময় পিছন থেকে একটি লং ভ্যাহিকল (লড়ি) বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারি নিহত হয়। ওই ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছি। লড়িটি আটক করা হলেও চালক পলাতক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

 

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টরের চালকসহ ৩ জন নিহত

 

শরীফুল ইসলাম, চান্দিনা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় দ্রতগামি কাভার্ডভ্যানের ধাক্কায় বালু বোঝাই ট্রাক্টরের   ৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টায়  চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

মারাত্মক আহতাবস্থায় কুমেকে পাঠানো হয় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান- বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিল শ্রমিকরা।এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় কাভার্ডভ্যান চালকের। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান চালক নিহত ; আহত ২

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল আলিম (২৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম দেবিদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দিনা উপজেলা সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবিদ্বার উপজেলার আবদুল কাদেরের ছেলে মো.আবু হানিফ।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুদ্দিন মুন্সি জানান, শুক্রবার মহাসড়কের মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিমেন্ট বোঝাই একটি ভ্যান কে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। এই ঘটনায় আরো দুই পথচারী আহত হয়। নিহতের লাশ বাড়ীতে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।