Tag Archives: চৌদ্দগ্রামে দ্যা ইউথ এইড বিডি’র উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

চৌদ্দগ্রামে দ্যা ইউথ এইড বিডি’র উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্যা ইউথ এইড বিডি’র উদ্যোগে উপজেলার প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষ্যে বাতিসা মাধ্যমিক বিদ্যালেয়ের হল রুমে দ্য ইয়ুথ এইড বিডি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আবু তালহা রাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

নুরুল হুদা তালুকদার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, দ্যা ইয়ুথ এইড বিডি’র পরিচালক জাহাঙ্গীর আলম, রবিউল আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি,সিরাজুল ইসলাম ফরায়জী।

এসময় বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ তাহেরা বেগম,পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ ভুইঁয়া,মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন, কাশিনগর মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ আনিছুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেনসহ প্রায় ২০টি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

আলোচনা অনুষ্ঠানের পরে জিপিএ ৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরুষ্কারের বিতরণ করা হয়।