Tag Archives: জরিমানা

এবি ফুড কুমিল্লাকে

এবি ফুড কুমিল্লাকে বিভিন্ন অনিয়মের কারণে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

এবি ফুড কুমিল্লাকে বিভিন্ন অনিয়মের কারণে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত মানচিহ্ন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন পণ্যের জন্য লাইসেন্স নবায়ন না করার অভিযোগে কুমিল্লা বাগমারায় এবি ফুড কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক অবিযানটি পরিচালনা করেন।

মোবাইল কোর্টে, আদর্শ সদর উপজেলার উত্তর বাগমারা এলাকায় মেসার্স এবি ফুড প্রোডাক্টস-এর কার্যক্রম পরিদর্শন করা হয়।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত মানচিহ্ন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন পণ্যের জন্য লাইসেন্স নবায়ন না করার অভিযোগ ওঠে।

 

এসব অভিযোগে বিএসটিআই আইন ২০১৮-এর ২৭ ধারায় তাদের ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ফুডকালার, ফ্লেভার এবং অনুমোদনবিহীন ননফুডগ্রেড কালার ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে আরও ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিতকরণের ওপর জোর দিয়ে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ, কাজী মোঃ শাহান এবং পরিদর্শক (মেট্রলজি) হাফিজুর রহমান।

বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানের অনিয়ম দূর করে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কুমিল্লা শাসনগাছায়

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুটি দোকানকে জরিমানা

কুমিল্লা শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, দুটি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

পরিবেশ সুরক্ষার জন্য জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের শাসনগাছায় অবস্থিত বাদশা মিয়ার বাজার ও চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) এ অভিযানে দুটি দোকানের বিরুদ্ধে দুটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রায় ২০২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

অভিযানে মোবাইল কোর্টের দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফরিদুল ইসলাম এবং মাহমুদা আক্তার জ্যোতি।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ এবং পরিদর্শক চন্দর বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন উক্ত কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

লাকসামের আদর্শ মিষ্টি ভান্ডারকে

লাকসামের আদর্শ মিষ্টি ভান্ডারকে জরিমানা

লাকসামের আদর্শ মিষ্টি ভান্ডারকে জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লার লাকসাম উপজেলায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) অভিযানে বিএসটিআই-এর গুণগতমান যাচাই ছাড়াই এবং প্রয়োজনীয় মান সনদ ছাড়াই সুইটমিট পণ্য বিক্রয়ের দায়ে মেসার্স আদর্শ মিষ্টি ভান্ডারকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ।

এছাড়াও অভিযানে বিএসটিআই, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এবং মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে এমন মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের টমছম ব্রিজ ও ইপিজেড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) অভিযানে ৪টি দোকানের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। অভিযানে সহযোগিতা করেন হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

এই অভিযানের মাধ্যমে নিষিদ্ধ পলিথিনের ব্যবহারের বিরোধিতা করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৩টি দোকানকে জরিমানা

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৩টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

জেলা প্রশাসন কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) এ অভিযানে ৩টি দোকানকে ৩টি মামলায় ৫,৫০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে প্রায় ১২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন একই কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা।

এছাড়া, পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

বরুড়ায় অপরিষ্কার ও অস্বাস্থ্যকর

বরুড়ায় অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বরুড়ায় অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লার বরুড়া উপজেলায় গামারুয়া এলাকায় অবস্থিত মুন্নী ব্রেড নামক প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বরুড়া উপজেলা প্রশাসন এবং বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযানটি পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং।

মুন্নী ব্রেড প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে পণ্যের মান যাচাই না করেই এবং সিএম লাইসেন্স ছাড়াই মান চিহ্ন ব্যবহার করে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন করছিল। ফলে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ২৭ ধারায় এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি লিখিত অঙ্গীকার করে যে, তারা শীঘ্রই স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন শুরু করবে এবং বিএসটিআই থেকে মান যাচাইপূর্বক লাইসেন্স গ্রহণ করবে।

মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) কাজী মোঃ শাহান।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে মিয়ামী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে মিয়ামী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের জন্য বড় আলমপুর এলাকার মিয়ামী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিসের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উক্ত জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।

মোবাইল কোর্টে দেখা যায়, মিয়ামী বেকারি ১৯-১০-২০২৪ তারিখে উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ ২০-১০-২০২৪ উল্লেখ করে। এতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৮ এর ৩০ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তাদের উৎপাদিত পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ মিয়ামী হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টে সরবরাহ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত প্রতিষ্ঠানকে মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের নির্দেশ দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোহাম্মদ হাফিজুর রহমান ও ফিল্ড অফিসার (সিএম) কাজী মোঃ শাহান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল রসমলাই ও দই উৎপাদন, ১৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল রসমলাই ও দই উৎপাদন, ১৫ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লার সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (০৬ অক্টোবর) অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।

অভিযানে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থিত মেসার্স টউলিপ সুইটস নামক একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সিএম লাইসেন্স ছাড়া রসমলাই, নকল মাতৃভান্ডার, নকল বগুড়ার দই এবং ফার্মেন্টেড মিল্ক উৎপাদন ও বিক্রির অপরাধে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ জরিমানা বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় আরোপ করা হয়।

 

অভিযানের সময় উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তাদের উৎপাদিত পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মায়ামী-১ ও মায়ামী-২ রেস্টুরেন্ট, হোটেল জমজম, পদুয়ার বাজার বিশ্বরোডে হোটেল নূরজাহানসহ বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা দেন, মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করে বিএসটিআই থেকে সঠিক লাইসেন্স নিয়ে পণ্য উৎপাদন করতে হবে।

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে

এ মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ এবং কাজী মোঃ শাহান।

চাঁদপুরের ফরিদগঞ্জে তিন প্রতিষ্ঠানকে

চাঁদপুরের ফরিদগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৫ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চান্দ্রা বাজারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ব্যবহার না করায় ভাই ভাই বেকারীকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসীকে ৫ হাজার টাকা ও বাসী গ্রীল থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে ঢাকা হোটেলকে ১০ হাজার টাকাসহ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।

চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে চান্দ্রা বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে।

শনিবার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযানটি নিউ মার্কেটের সবজি, চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে পরিচালিত হয়।

অভিযানের সময় ভোক্তা-অধিকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, পাকা ক্রয় রশিদ সংরক্ষণ এবং পণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়।

জেলা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।