Tag Archives: ১৫ হাজার টাকা

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে মিয়ামী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযানে মিয়ামী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের জন্য বড় আলমপুর এলাকার মিয়ামী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিসের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উক্ত জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।

মোবাইল কোর্টে দেখা যায়, মিয়ামী বেকারি ১৯-১০-২০২৪ তারিখে উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ ২০-১০-২০২৪ উল্লেখ করে। এতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৮ এর ৩০ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তাদের উৎপাদিত পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ মিয়ামী হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টে সরবরাহ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত প্রতিষ্ঠানকে মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের নির্দেশ দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মোহাম্মদ হাফিজুর রহমান ও ফিল্ড অফিসার (সিএম) কাজী মোঃ শাহান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল রসমলাই ও দই উৎপাদন, ১৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল রসমলাই ও দই উৎপাদন, ১৫ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জেলা প্রশাসন কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লার সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (০৬ অক্টোবর) অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।

অভিযানে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থিত মেসার্স টউলিপ সুইটস নামক একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সিএম লাইসেন্স ছাড়া রসমলাই, নকল মাতৃভান্ডার, নকল বগুড়ার দই এবং ফার্মেন্টেড মিল্ক উৎপাদন ও বিক্রির অপরাধে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ জরিমানা বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় আরোপ করা হয়।

 

অভিযানের সময় উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, তাদের উৎপাদিত পণ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মায়ামী-১ ও মায়ামী-২ রেস্টুরেন্ট, হোটেল জমজম, পদুয়ার বাজার বিশ্বরোডে হোটেল নূরজাহানসহ বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা দেন, মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করে বিএসটিআই থেকে সঠিক লাইসেন্স নিয়ে পণ্য উৎপাদন করতে হবে।

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে

এ মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ এবং কাজী মোঃ শাহান।