Tag Archives: তামিম

তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

ডেস্ক রিপোর্ট:

এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে দল ঘোষণা হয়নি। তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

তামিমের বদলে জুনিয়র তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমকে ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে। লিটন দাসের সঙ্গে তারই ওপেন করার কথা।

এদিকে জানা যায়, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব।

এদিকে জানা গেছে, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব। সেক্ষেত্রে পঞ্চম পেসার হিসেবে খালেদ আহমেদের সুযোগ মিলবে না।

তামিম, ইমরুল , লিটন ও শোয়েব মালিককে রেখে দিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস

 

স্পোর্টস ডেস্কঃ

বিপিএল নতুন নিয়ম অনুযায়ী ষষ্ঠ আসরে দেশি, বিদেশি মিলিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগের আসরের চারজন ক্রিকেটার রেখে দিতে পরবে। সেই মোতাবেক আগের আসরে খেলা তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস ও শোয়েব মালিককে রেখে দিচ্ছে ৩য় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এদিকে জাতীয় নির্বাচনের কারণে বিপিএলের ষষ্ঠ আসরের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর মাঠে গড়াবে।

বোঝাই যাচ্ছে প্রথম তিনজন দেশি ও শোয়েব মালিককে বিদেশি কোটায় রাখা হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের দলীয় সূত্র সোমবার (১ অক্টোবর) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

চলতি মাসের ২৫ অক্টোবর বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। গতবার বিপিএল খেলেছেন, এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে। তবে অনিবন্ধিত দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে দল গুলো। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিপিএল দলগুলোর রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার কথা ছিল।