Tag Archives: বঙ্গোপসাগরে লঘুচাপ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সপ্তাহজুড়ে ভারী বর্ষণের আভাস

 

ডেস্ক রিপোর্টঃ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে আবারও বাড়তে পারে বৃষ্টি। এ ছাড়া দেশের ১৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর ও সিলেট বিভাগসহ পাবনা ও বগুড়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, আজ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মঙ্গলবার বৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় মঙ্গলবার বৃষ্টির হতে পারে। এসব জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, লঘুচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।