Tag Archives: বরুড়ায় ভলান্টিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে গণসচেতনতামূলক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

বরুড়ায় ভলান্টিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়ার (ভাব) এর আয়োজনে একটি ধর্ষণ বিরোধী মানববন্ধন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় পৌরসদরের মূল জিরো পয়েন্টে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানার উপস্থিতিতে মানববন্ধনটিতে স্বেচ্ছায় অংশগ্রহণ করে, উপজেলার নারী অধিকার ফোরাম, রক্ত ঋন সংগঠন বরুড়া, দেওয়ান নগর আলোর দিশা সংগঠন, ডিমডুল মানবতার সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

উক্ত মানববন্ধনটির মুল কারণ বাংলাদেশের বিভিন্ন উপজেলায় নারী ও শিশু ধর্ষণের প্রকোপ ও নোয়াখালী বেগমগঞ্জ এক নারীকে বিবস্ত্র করে, ভিডিও ফেসবুকে ভাইরাল করায়, বিশ্বের দরবারের দেশের ভাবমুর্তি নষ্ট হয়েছে। উক্ত বর্বরোচিত ঘটনার সাথে যারা জড়িত সবাইকে নিন্দা ও ঘৃনা জানিয়ে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার চেয়ে সামাজিক সংগঠনগুলো মানববন্ধন করে।

বরুড়ায় গণসচেতনতামূলক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

 

মাছুম কামাল:

বরুড়ার প্রাণকেন্দ্র (জিরু পয়েন্টে) ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া(ভাব) এর আয়োজনে সারা দেশে গণপিটুনি, গুজব, নৃশংস হত্যাকান্ড, খুন, ধর্ষন ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ও পথসভায় সামাজিক বিভিন্ন অসংগতি তোলে ধরে স্বাগত বক্তব্য দিয়ে শুরু করেন জীবন শৈলী সংগঠনের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি রিয়াজুল ইসলাম চৌধুরী, সহসভাপতি গাজী পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুক, প্রচার সম্পাদক ফয়সাল রহমান ভুঁইয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ও বরুড়া উপজেলা কৃষি অফিসার রবিউল আলতাফ, বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বশিরুল ইসলাম সিরাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া বাজার কমিটির সভাপতি মমিন সওদাগর, রাজাপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম, মানুষ মানুষের জন্য সংগঠনের মাজহারুল ইসলাম রানা, সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা, ফ্রেন্ডস ফোরাম ফাউন্ডেশনের মিজানুর রহমান, রাজাপুর এইড কমিউনিটি সংগঠনের শাহরুল হোসেন, জীবন শৈলী সংগঠনের প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, নোয়াপাড়া নিউ এডুকেশন সোসাইটি সংগঠনের মোশাররফ হোসেন, এস আর এফ সংগঠনের জিদান চৌধুরী সহ অন্যান্য সংগঠকবৃন্দ।

এসময় বক্তারা সারা দেশসহ বরুড়া উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহবান জানান। পরে,পথচারী এবং বিভিন্ন যানবাহন থেকে সাধারণ জনগণ এই কার্যক্রমকে স্বাগত জানান।

উল্লেখ্য, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব,) বরুড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন গ্রামের সামাজিক, মানবিক, অরাজনৈতিক প্রায় ১২ টি সংগঠন একতাবদ্ধভাবে এই সংগঠনটি কেন্দ্রীয়ভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে।