Tag Archives: বরুড়ায় স্বামীর সাথে ফোনে কথা বলে আত্মহত্যা করলেন গৃহবধু

বরুড়ায় স্বামীর সাথে ফোনে কথা বলে আত্মহত্যা করলেন গৃহবধু

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া পৌর এলাকায়  কুলছুম বেগম (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার(২৬ ফেব্রুয়ারী) পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাসেড্ডা দঃ পাড়া অলিউল্যাহ মুহুরির বাড়িতে বেলা সাড়ে ১১টায় নিজ থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত কুলছুম বেগম বরুড়া পৌর এলাকার  ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের খাবির উদ্দিনের স্ত্রী এবং একই উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের হরিপুর (দঃপাড়া) গ্রামের ফজলুল হকের মেয়ে। কুলসুম বেগমের কোন ছেলে সন্তান ছিলো না।

পারিবারিক সূত্রে জানা যায়, কুলছুম বেগম বেলা ১১টায় স্বামীর সাথে ইমুতে ভিডিও কলের মাধ্যমে কথা বলছিলো।হঠাৎ দুজনের মাঝে কথা কাটাকাটি হয়ে কুলছুম বেগম দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ফাঁসি দেন । পরে খবর পেয়ে বরুড়া থানা পুলিশ এসে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, আমরা দরজা ভেঙ্গে লাঁশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসি।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।