,

চৌদ্দগ্রামের পল্লী চিকিৎসকের বিষপানে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2017
news-image

আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পরিবারের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন আলমগীর হোসেন (৩২) নামের এক পল্লী চিকিৎসক।
শনিবার (১৯ আগষ্ট) রাত ৭টায় উপজেলার আমানগন্ডা শালুকিয়া এলাকায় নিজ বাড়িতে এ আতœহত্যার ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন উপজেলার আমানগন্ডার শালুকিয়া এলাকায় মৃত. ফটিক মিয়ার ছেলে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকার পল্লী চিকিৎসক।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সাথে অভিমান করে রাতে বিষপান করে এই পল্লী চিকিৎসক।
রাত ১০ টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, একজন লোক আত্মহত্যা করেছে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।