Tag Archives: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহী: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানায়।

ফখরুল বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখাসহ বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ও আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানে আহ্বান জানানো হয়েছে।

আ’লীগ সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

ডেক্স রিপোর্টঃ

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

রোববার জাতিসংঘের এক বার্তায় এ তথ্য জানানো হয়।