Tag Archives: বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মো. শাখাওয়াত হোসেন (৩৪) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে বাহরাইনের আড়ৎ হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাখাওয়াত হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি দেশটির তালাবাত ফুডডেলিভারি কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের মামাতো ভাই আবদুল মান্নান জানান, বুধবার রাত ৩টার দিকে আড়ৎ এলাকায় মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি দিতে লিংক রোড থেকে হাইওয়ে ওঠার সময়ে পিছন থেকে একটি ল্যান্ডক্রুজার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে বাহরাইন পুলিশ মরদেহ মর্গে নিয়ে যায়।

নিহতের স্ত্রী রেজিয়া আক্তার জানান, ১০ বছর ধরে প্রবাস জীবন অতিবাহিত করেছেন শাখাওয়াত হোসেন। আমার একটাই চাওয়া বাংলাদেশ দূতাবাস যেন শাখাওয়াতের মরদেহ দেশে পাঠাতে সহায়তা করেন।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন গ্রাম কনকুইজ মেম্বার বাড়ী সাকিব আব্দুর রশিদের এর ছোট ছেলে। বাহরাইনে মোটরসাইকেল দুর্ঘটনা সে মৃত্যু বরণ করে।

দুর্ঘটনা পরে তাকে নিয়ে যাওয়া হয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স গতকাল বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।