Tag Archives: মৃত্যু আরও ৩২ জনের

২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩১৪১জন, মৃত্যু আরও ৩২ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ১৪১ জন। এ নিয়ে করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৫২০ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে আরও ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

রবিবার (১৪ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

২৪ ঘন্টায় ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫টি।