Tag Archives: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের পরিচিতি, ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কান্দিরপাড়স্থ দেশপ্রিয় কনফারেন্স হলে নবগঠিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের পরিচিতি ও ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

০২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক কুমিল্লার বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহ্ মোঃ সেলিম।

সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্যে সভার সভাপতি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে এ ধরনের উদ্যোগ গ্রহণে বর্তমান কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এমপি’র উদ্যোগে এই পরিষদ গঠনে কুমিল্লাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

উপস্থিত সদস্যবৃন্দের মাঝে যুগ্ম আহবায়ক যথাক্রমে- মোঃ মুজাহিদ চৌধুরী, শ্যামল কৃষ্ণ সাহা, শেখ আবদুল মান্নান, অধ্যক্ষ তাপস বকসী, মাহবুবুল আলম চপল, অধ্যক্ষ বিধান চন্দ, আতিক সেলিম রুবেল, সুব্রত চৌধুরী তপু ছাড়াও নারী নেত্রী অনিমা মজুমদার, ড. জে.এন. লিলি, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন বাবুল, অধ্যক্ষ ইমদাদুল হক পলাশ, এবিএম আহসানুল কবীর, নারী নেত্রী শাহানা হক, শেখ ফরিদ আহমেদ, অচিন্ত দাস টিটু, অধ্যাপক রাহুল তারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতি সংরক্ষণে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। বীর মুক্তিযোদ্ধা বশীরুল আনোয়ার এর সঞ্চালনায় উল্লেখযোগ্য ভবিষ্যৎ কর্মসূচীর বিষয়ে আগামী ২ নভেম্বর শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন, উক্ত অনুষ্ঠানে তার ভারতে অবস্থানরত কন্যা মনিষা দত্তকে আমন্ত্রণ জানানো, স্মরণিকা প্রকাশ, পুস্তক প্রদর্শনী, কুমিল্লাস্থ বিশ্ববিদ্যালয়, কলেজ ও ২/৩ টি বিদ্যালয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মরণে লাইব্রেরীতে বুক কর্নার স্থাপন, স্কুল পর্যায়ে নবপ্রজন্মকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ভাষা আন্দোলনের অবদান বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ, বর্তমানে অরক্ষিত ও পরিত্যক্ত অবস্থায় তার ঝাউতলাস্থ বাসভবনকে সংস্কারের বিষয়ে সরকারের উদ্যোগ গ্রহণ, কুমিল্লায় ভাষা শহীদদের স্মরণে ভাষা বিষয়ক গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন কর্মসূচী পালনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্মৃতি রক্ষা ও স্থাপনা উপকমিটির আহবায়ক মুজাহিদ চৌধুরী, অর্থ উপকমিটির আহবায়ক ড. শাহ্ মোঃ সেলিম, জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, তথ্য ও গবেষণা উপকমিটির আহবায়ক নারী নেত্রী ড. জে.এন. লিলি, গঠনতন্ত্র বিষয়ক উপকমিটির আহবায়ক এবিএম আহসানুল কবিরসহ উপকমিটিতে অন্যান্য সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখিত প্রাথমিক সিদ্ধান্তসমূহ পরিষদের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর সাথে আগামী ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টায় তাঁর কুমিল্লাস্থ মনির টাওয়ারে মত বিনিময় সভায় চূড়ান্ত করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সভায় পরিষদের সকল সম্মানিত নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয় ।

সভাপতির ভাষণে ড. শাহ্ মোঃ সেলিম মহান ভাষা আন্দোলনের অগ্রপথিক বাংলা পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শহীদ ধীরেন্দ্রনাথের স্মৃতি রক্ষার্থে ১৯৪৮ সালের পর এই প্রথম সর্বোতভাবে ভাষা আন্দোলনে কুমিল্লার প্রতিথযশা ব্যক্তিদের স্মৃতিকথা জাতীয় ভিত্তিতে সংরক্ষণের বিষয়ে বর্তমান বিএনপি সরকারের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শহীদ ধীরেন্দ্রনাথের স্মৃতি রক্ষার্থে ইতিমধ্যেই স্থানীয় সাংসদ এর উদ্যোগে বর্তমান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা আগমন বিষয়ে ভবিষ্যৎ কর্মসূচী সমূহ বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি বৃহত্তর কুমিল্লার বুদ্ধিজীবী, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সকলকে এই মহতি উদ্যোগে সামিল হওয়ার উদাত্ত্ব আহবান জানান ।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে আবাহনীর জয়

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে আবাহনীর জয়

 

স্পোর্টস ডেস্কঃ

ম্যাচের তৃতীয় মিনিটেই অসাধারণ অলিম্পিক গোলে মোহামেডানকে এগিয়ে নিয়েছিলেন উজবেক প্লে-মেকার মোজাফফরভ। শুরুতেই পাওয়া লিড ধরে রাখা কঠিন হবে, সেটা আবাহনীর আক্রমণাত্মক খেলাতেই বোঝা যাচ্ছিল। ১৭ মিনিটে মোহামেডানের লিড কেড়ে নেন সদ্য জাতীয় দলে অভিষিক্ত মিরাজুল ইসলাম।

আর দ্বিতীয়ার্ধে এমেকা ওগবাহ’র সাজিয়ে দেওয়া বল গোলে পরিণত করে পুরানো ক্লাবকে হার উপহার দেন সুলেমান দিয়াবাতে। তাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজকের লড়াইয়ে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী।

এই জয়ে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বে ৩-২ গোলে হারের প্রতিশোধ নিয়েছে আবাহনী। একই সঙ্গে পেশাদার লিগে মুখোমুখি লড়াইয়ে অগ্রযাত্রাটা আরও সমৃদ্ধ করেছে আকাশি-হলুদ জার্সিধারীরা। ৩৪তম ম্যাচে মোহামেডানকে ১৫তম বারের মতো হারের মতো স্বাদ দিয়েছে আবাহনী। ১২ ড্রয়ের বিপরীতে মোহামেডান জিতেছে মোটে সাতবার।

বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান এবার ধুঁকছে শুরু থেকেই। ১২ ম্যাচে মাত্র ২ জয়ে ১১ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে সপ্তম স্থানে। প্রথম পর্বে মোহামেডানের কাছে সেই হারের পর ঘুড়ে দাঁড়ানো আবাহনী ষষ্ঠ জয়ে ২২ পয়েন্ট নিয়ে উঠে গেছে দ্বিতীয়স্থানে। শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে তাদের ব্যবধান এখন দুই। আজ অবশ্য আরামবাগকে হারালে ব্যবধানটা পাঁচে নিয়ে যাবে বসুন্ধরা। আজ ফর্টিসেরও সুযোগ আছে আবাহনীকে পেছনে ফেলার। তার জন্য তাদের হারাতে হবে পুলিশ এফসিকে।

মোহামেডানকে শুরুতে লিড এনে দেন ক্ষোভে প্রথম পর্ব শেষে দল ছেড়ে যাওয়া মোজাফফরভ। বেতন অনিয়মিত হওয়ায় আর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাদা-কালোর জার্সিতে। পরে অবশ্য মান ভেঙে ফিরেছেন এবং দারুণ গোলে চির বৈরীদের বড়োসড়ো ধাক্কাই দিয়েছেন একেবারে শুরুতেই। যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। অস্টম মিনিটে গোলের ভালো সুযোগ নষ্ট করার প্রায়শ্চিত্ত ১৭ মিনিটে করেন মিরাজুল ইসলাম। নাইজেরিয়ান এমেকা ওগবাহর পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে পরাস্ত করেন মোহামেডান কিপার সুজন হোসেনকে। আক্রমণের গতিটা ধরে রেখে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আবাহনী। তবে পারেনি।

বিরতি থেকে ফেরার পর নির্ভরযোগ্য সেন্টারব্যাক হাসান মুরাদকে হারাতে হয় আবাহনীর। গোলকিপার মিতুল মারমার সঙ্গে সংঘর্ষে চোয়ালে মারাত্মক ব্যথা পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়তে হয় তাকে। এই অর্ধে কোচ মারুফুল হক মাঠে নামান জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরসালিনকে। তিনি এসেই দারুণ দুটি সুযোগ তৈরি করেন দিয়েছিলেন। তবে বদলি কিপার সাকিব আল হাসানের বীরত্বে বেঁচে যায় মোহামেডান।

৫৭ মিনিটে মোরসালিনের ফ্রি-কিকে ইয়াসিন খানের শট বাঁ দিকে ঝাপিয়ে কর্নার করেন সাকিব। মোরসালিনের নেওয়া সেই কর্নারে গোলমুখের জটলা থেকে বদলি ফরোয়ার্ড সবুজের ডানপায়ের প্লেসিং ক্রসবার কাঁপালে হতাশ হতে হয় আবাহনীকে। ম্যাচের ৬৫ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এমেকার কাটব্যাক খুঁজে পায় দিয়াবাতের বিশ্বস্ত পা।

বল আয়ত্বে নিয়ে পুরো শরীর ঘুরিয়ে ডানপায়ের প্লেসিংয়ে দিয়াবাতে বল জালে পৌঁছে দেন। এটি আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে প্রথম গোল দিয়াবাতের। অথচ গত পাঁচ মৌসুম মোহামেডানের জার্সিতে আবাহনীর বিপক্ষে অসংখ্য গোল করেছেন দিয়াবাতে।

সেই গোলে পাওয়া লিড শেষ পর্যন্ত ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচ

স্টাফ রিপোর্টার:

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

রবিবার ( ৬ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই দিবসের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, সাবেক কোষাধ্যক্ষ শেখ সোহরাব উদ্দিন রাজিব, আল-আমিন সরকার, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা ন্যান্সি মোকলেসুর রহমান আবু, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস প্রমূখ।

উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এ দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরে চ্যাম্পিয়ন গোমতী ওয়ারিয়র্স

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরে শালবন টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গোমতী ওয়ারিয়র্স।

ফাইনাল খেলায় গোমতী ওয়ারিয়র্স টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ১৬ ওভারে শালবন টাইগার্স ১০০ রান করেন। দলের পক্ষে অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ১৪ রান, মোস্তাফিজ ৩২, ইকরাম ৮, সোহরাব সুমন ৭, শাহ ইমরান ২, আলমগীর ৩ ও সাইফুল সুমন ৪ রান করেন। শালবন টাইগার্স এর পক্ষে সুমন কবির ও মাইনুল স্বপন ২ টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে গোমতী ওয়ারিয়র্স ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের দ্বারে পৌছে যান। দলের পক্ষে সোহান ৩৯ রান, আজাদ ১১, সুমন কবির ২৫, স্বপন ৮, মান্না ৭ রান করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুমন কবির। সেরা বোলার হয়েছেন মাইনুল হক স্বপন , সেরা ব্যাটার হয়েছেন সোহান, সেরা ফিল্ডার হয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ এবং টুর্ণামেন্ট সেরা হয়েছেন সোহান। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পাওয়া সোহানকে ৩ হাজার টাকা ও ম্যান অব দ্য ম্যাচ পাওয়া সুমন কবিরকে ২ হাজার টাকা উপহার দিয়েছেন ব্ল্যাক পার্ল হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হাসান।
টুর্ণামেন্টজুড়ে আম্পায়ারের দায়িত্ব পালন করার জন্য শুভেচ্ছা স্মারক পেয়েছেন মাহফুজ আনোয়ার সৌরভ, জহিরুল হক বাবু, ইয়াছিন মিয়া, সাফি, জিহাতুল সাকিব।

 

টুর্ণামেন্টে আয়োজনে সহায়তা করার জন্য শুভেচ্ছা স্মারক পেয়েছেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা, চ্যানেল বাংলাদেশ টিভির শাহ ইমরান, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, ডেইলি বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান ও এশিয়ান টিভির কুমিল্লা ব্যুরো প্রধান আজিজুল হক। ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন ময়নামতি ও ধর্মসাগর দল।

  

এছাড়া শুভেচ্ছা স্মারক পেয়েছেন নগদ হাটের ব্যবস্থাপনা পরিচালক  ইসরাফিল মোল্লা,  ব্ল্যাক পার্ল হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হাসান, নুর জুয়েলার্সের পরিচালক আরিফ জামান, হাফসা সুইটস এর পরিচালক সোহেল ভূইয়া, শাহ গ্রুপের চেয়ারম্যান সুমন সাত্তার আলী।

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টুর্ণামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক মাসুক আলতাফ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ সামসুল তাবরেজ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদালতের পিপি ও বিএনপি নেতা কাইমুল হক রিংকু, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি বদিউল আলম সুজন, প্রতিষ্ঠাকালিন বিএনপির ছাত্র-যুব সংগঠক ও ইর্ষ্টাণ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মো: সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এড হক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমীরুজ্জামান আমীর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মহানগর বিএনপি নেতা রেজাউল হক আখি, জেলা জাসসের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন ও সদস্য সচিব রিপন। সকল অতিথিদের হাতে উপহার তুলে দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। এছাড়া আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, ভোরের কাগজের প্রতিনিধি এম ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান দিলীপ মজুমদার প্রমুখ।

   

এছাড়া নকআউট পর্বের খেলাগুলোতে সম্মানিত অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও পুরষ্কার বিতরণ করেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুমিল্লার বরুড়া সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুসিকের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, কুসিকের সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া, কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক কোচ সারোয়ার জাহান প্রমুখ।

এদিকে ২৫ নভেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারি সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও কুমিল্লা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম চপল, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, রূপসী বাংলার সিনিয়র সাংবাদিক বাবু অশোক বড়ুয়া, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ভোরের পাতার সাংবাদিক জাকারিয়া মানিক, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম বাবু, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, নুর জুয়েলার্সের স্বত্তাধিকারি আরিফ জামান, কুমিল্লা জেলা ক্রিকেটের সাবেক কোচ ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের হেড কোচ মো: সারোয়ার জাহান। কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এ টুর্ণামেন্টটির আয়োজন করা হয়।

টুর্ণামেন্টজুড়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন টুর্ণামেন্টের অন্যতম উদ্যোক্তা , কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

 

টুর্ণামেন্টে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন  কল ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও রাশেদ রবি।