Tag Archives: শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন মহিলা কাউন্সিলর প্রার্থী ডলি

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন মহিলা কাউন্সিলর প্রার্থী ডলি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড এবং সংরক্ষিত-৫ মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী মোসা: ফরিদা আক্তার (ডলি)।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩টায় জেলা আঞ্চলিক নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইভেট ব্যাংকার মিজানুর রহমান, সমাজ সেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম, নারী নেত্রী বিলকিছ বেগম, মেডিকেল শিক্ষার্থী ইয়াছিন আরাফাত, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন-৫ এর বিভিন্ন নেতৃবৃন্দসহ আরো অনেকে।