,

সচ্ছলতা আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুমিল্লার নাজমুল

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
পরিবারের সচ্ছলতা আনতে প্রবাসী বাবার সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন নাজমুল। পাঁচ মাস পর সেই নাজমুল দেশে ফিরেছেন ঠিকই। তবে সচ্ছলতা নিয়ে নয়। নিজেই লাশ হয়ে। সেই সঙ্গে পরিবারে জন্য বয়ে এনেছেন এক পাহাড় শোক।

নাজমুল হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপলনগর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মৃত্যুর দুই মাস পর তার লাশ সোমবার দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পাঁচ মাস আগে নাজমুল হাসান হাউজ ড্রাইভারের ভিসা নিয়ে সৌদি প্রবাসী বাবার সঙ্গে সৌদি আরবের আলজুব তফাজ্জল এলাকায় পাড়ি জমায়। ওই দেশে গিয়ে তিন মাসের মাথায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ সেপ্টেম্বর নাজমুল মারা যান।

নাজমুলের লাশ সৌদি আরব থেকে দুই মাস পর নিজ গ্রামের বাড়িতে আনা হয়। একইদিন গোপলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।