Tag Archives: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে চান্দিনায় ট্রাকের চাপাঁয় শিক্ষার্থী নিহত

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন, ইউএনও’র অপসারণ দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

দাউদকান্দি প্রতিনিধি॥
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ। অনুষ্ঠান বর্জন করে সাংবাদিক সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবি করেছেন তারা।

মঙ্গলবার দুপুরে দাউদকান্দি পৌরসদরে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার খোরশেদ আলম জানান, মুক্তিাযোদ্ধা কমপ্লেক্স উদ্ভোধন, বিজয় দিবস, শহীদ দিবস, শিশু দিবস ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাওয়াত না দিয়ে অবমুল্যায়ন করায় আজ( মঙ্গলবার) স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বর্জন এবং ইউএনও মাহবুব আলমের প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল আলম,কামাল হোসেন,আর্শাদ হোসেন,আবুল বাশার,মিঠু রঞ্জন প্রমুখ।

লিখিত বক্তব্যে খোরশেদ আলম বলেন, এ ইউএনও যোগদানের পর থেকে স্থানীয় কোন মুক্তিযোদ্ধাদের সাথে ভালো আচরন করেনি এবং কোন অনুষ্ঠানে তাদের দাওয়াত করেনি। জনগনের কাছে নিজেদের সম্মান বাচাঁতে সেচ্ছায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়া স্থানীয় এমপি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অনুষ্ঠানে তাকেও দাওয়াত করা হয় নাই এবং গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বাধীনতা বিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলেও তিনি দাবি করেন। এ সকল কারনে তারা এই ইউএনওর প্রত্যাহার না হওয়া পর্যন্ত তার নেতৃত্বে জাতীয় কোন অনুষ্ঠানে যোগদান হতে বিরত থাকবেন বলেও জানান।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মাহবুব আলম সমস্ত অভিযোগ অস্বিকার করে বলেন , খোরশেদ আলম কমান্ডার থাকাকলীন সময়ের বিভিন্ন অনিয়মের কয়েকটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা। এ অভিযোগের বিষয়ে তদন্ত চলায় তিনি (খোরশেদ আলম) ক্ষুদ্ধ হতে পারেন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে চান্দিনায় ট্রাকের চাপাঁয় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

 

শরীফুল ইসলাম/মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের চাপাঁয় মাহমুদা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আধাঘন্টার মত সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।দুঘর্টনার পর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ঘটনাস্থল পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল পৌণে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার কুটুম্বরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, স্কুলের অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় গ্যাস সিলিন্ডারবাহি ট্রাকের চাপাঁয় শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। তবে মহাসড়ক থেকে সরে গেলেও কুটুম্বরপুর উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন আহমেদ মজুমদার জানান, মহাসড়ক থেকে শিক্ষার্থীরা চলে গেছে। যান চলাচল স্বাভাবিক।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে সদর দক্ষিণে লেগুনা উল্টে শিক্ষার্থী নিহত, আহত ৫

 

রকিবুল হাসান রকি/মহিউদ্দিন/সাকিব আল হেলালঃ

কুমিল্লার সদর দক্ষিণে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা পরিবহন সড়কে উল্টে রিয়া সাহা (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো আরো ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লার সদর দক্ষিণের মোস্তফাপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত রিয়া সাহা সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যাল‌য়ের দশম শ্রেণির  ছাত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা সবাই ছাত্রী। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানান, স্বাধীনতা দিবসের র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য উপজেলায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে লেগুনা পরিবহন সড়কেই উল্টে যায়। তখন এ হতাহতের ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্বরত বোরহান জানান, আহত ৫ জন ছাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।