,

সদর দক্ষিণে সেনাবাহিনীর উদ্যোগে ১ হাজার ৩০০ লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2021
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অসহায়, গরীব দুঃস্থ্য ও ছিন্নমূল জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনব্যাপি উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ হাজার ৩০০ লোককে এই সেবা প্রদান করেন সেনা মেডিকেল ক্যাম্প সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ৩৮ সদস্যরা।

সেনা মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ৩৮ সদস্যের নেতৃত্বে দেন অধিনায়ক লেঃ কর্নেল শাহপার আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের উপঅধিনায়ক মেজর এইচ এম সাকিব রহমান খান, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন জান্নাতুন নাঈম, ক্যাপ্টেন ফাইজা সোলাইমান, ক্যাপ্টেন মিনা আসিফ কবির, লেঃ আ:সোবহান ও অন্যান্য সদস্যরা।

চিকিৎসা শেষে জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী।

এছাড়াও লায়ন্স ক্লাব অব কুমিল্লা গ্রেটার বি.থ্রি এর উদ্যোগে সকলকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডা. কাইয়ূম, ডা. আনিছুর রহমান ও ডা. মেহেদী হাসান।