,

চান্দিনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠানে জোর পূর্বক ইউপি চেয়ারম্যান সভাপতি

আজকের কুমিল্লা ডট কম :
October 8, 2020
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় আবেদানূর ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা কর্তৃক পরিচালিত একটি বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান জোর পূর্বক এডহক কমিটির সভাপতি আসনে বসার অভিযোগ উঠেছে।

সরকারি গেজেট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাশেতা নাহরীর হোসেন।

তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড চেয়ারম্যানের নির্দেশে মঙ্গলবার (৬ অক্টোবর) বিদ্যালয়ে তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ।

আবেদানূর ফাউন্ডেশনের চেয়ারম্যান নাশেতা নাহরীর হোসেন জানান- আমার পিতা মরহুম ইরশাদুল হক বাংলাদেশ সরকারের একজন সচিব থাকাকালিন সময়ে এলাকার উন্নয়নের স্বার্থে নিজের পৈত্রিক বসতভিটাসহ সকল সম্পত্তি আবেদানূর ফাউন্ডেশনকে দান করেন। পরবর্তীতে আশ-পাশের আরও সম্পত্তি ক্রয় করে ১৯৯২সালে আবেদানূর ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা একটি ট্রাস্ট হিসেবে জয়েন্ট স্টক কোম্পানীর দপ্তরে অন্তুর্ভূক্ত হয়। ওই ফান্ডেশনের অধীনে সেখানে একটি বালক ও একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি কারিগরি কলেজ, হাফেজিয়া ও ফাজিল মাদ্রাসা, এতিমখান, মসজিদ ও ৩০ শয্যা বিশিষ্ট একটি মা ও শিশু হাসপাতাল গড়ে তোলেন।

আমার পিতার মৃত্যুর পর আমাদের পরিবারের পক্ষ থেকে আমাকে ফাউন্ডেশনটি তদারকির দায়িত্ব অর