দাউদকান্দিতে আবারো ভয়াবাহ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের আবাসিক এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর ছাই হয়ে গেছে। শুক্রবার বিকালে এ অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেন গৌরীপুর ফাড়ি পুলিশ এবং দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি) মহিদুল ইসলাম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার। এ সময় তাদের সাথে ছিলেন গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজি ওমর আলী, সাধারণ সম্পাদক নোমান মিয়া।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৭ আগষ্ট সোমবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে যাওয়ার রেশ কাটতে না কাটতে আবারো ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটল। এবার বড় বড় তিনটি বসত ঘওে ভাড়ায় বসবাস করা ১০ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের আবাসিক এলাকা বাগান বাড়ীর শাহ আলম ও জসিম মিয়ার দু’শ ফুটের টিনের এবং সেমিপাকা ঘরে ১০টি পরিবার ভাড়ায় বসবাস করত। এদের একজন অটো চালক সাত্তার বাদশার স্ত্রী আনোয়রা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান,