বরুড়ায় ভূয়া কবিরাজ আলী নেওয়াজের ভূল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
স্টাফ রিপোর্র্টার:
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের পদুয়ার পাড় ভূয়া কবিরাজ আলী নেওয়াজ (৬০) ও তার ছেলে মোশারফ হোসেন (৩৫) দীর্ঘদিন যাবৎ হার ভাঙ্গা রোগীদের চিকিৎসা প্রদান করে আসছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ভূয়া কবিরাজ আলী নেওয়াজ ও তার ছেলে ভন্ড কবিরাজ মোশারফ হোসেনের একাডেমিক সনদ নেই, নেই কোন কোন মেডিকেল, আর্য়ূবেধ কিং বা ইউনানী কোন ধরনের প্রশিক্ষণ । অথচ দিব্যি হাতুড়ে চিকিৎসা চালিয়ে আসছে প্রায় ৩০ বছর ধরে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের কর্মকান্ড চালিয়ে আসছে বলে জানা যায়। আবাসিক এলাকায় অনুমোদনহীন ৫টি কেবিন নিয়ে খুলেছে হসপিটাল । ইমারজেন্সী রোগীদের ভর্তি রেখে চলে কসাইদের চিকিৎসার নামে অপচিকিৎসা। তাদের ভূল চিকিসায় রোগীর মৃত্যু পর্যন্তও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছে না।
কিছুক্ষন অপেক্ষা করার পর একজন পা ভাঙ্গা রোগীর সাথে দেখা হয়। সে লাকসাম উপজেলার বাকই গ্রামের আলী আকবরের ছেলে শাহজান (৩৩) । সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়।
দালালচক্রের খপ্পরে পড়ে সে আলী নেওয়াজ ও মোশারফ হোসেনের কাছে চিকিৎসা নিতে আসে। এ পর্য়ন্ত একাধিকবার পায়ে ব্যান্ডেজ খুলে পুনরায় করা হলেও কোন উপকার হয়নি। বরং তার পা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে।
