,

ঈদ উল ফিতর উপলক্ষে দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে পণ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
June 14, 2018
news-image

রহমত খন্দকার পলাশঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা সদরের বামইল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা আর্দশ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল।

উক্ত অনুষ্ঠানে পণ্য সামগ্রী বিতরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি তারিকুল রহমান জুয়েল, বীর মুক্তিযুদ্ধা মোতাহের হোসেন, ফেরদৌস আহম্মেদ চৌধুরী এবং দ্বীপ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা মোতাহের হোসেন।

উল্লেখ্য যে, দ্বীপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সল আহমেদ দ্বীপ বাংলা ভিশন টিভির ইউরোপ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন ।