পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের বিজ্ঞপ্তির আড়ালে কাজী মুনসুর উল হককে মানহানির অপচেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার:
২০১৬ সালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর মৌজায় অবস্থিত ২.০৬ একর জমি ক্রয় করেন কুমিল্লার গোবিন্দপুর (কাজী বাড়ি) নিবাসী কাজী মুনসুর উল হক। জমিটির বিক্রেতা ছিলেন রাকেশের পাড় নিবাসী আজহারুল হাসান মজুমদার, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
উক্ত জমির অবস্থান বড় ধর্মপুর (১২৪) মৌজার অধীন হোল্ডিং নং ১৮৫৪, খতিয়ান নং ১৮১৫ এবং দাগ নং ৪০৫৫/৪১৮৯/৪২২১। মৃত মাস্টার আমিরুল ইসলাম মজুমদারের পুত্র জনাব আজহারুল হাসান মজুমদারের নিকট হতে ২৫/০২/২০১৬ তারিখে ১,৬৪,৬৫,০০০/- (এক কোটি চৌষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা সম্পূর্ণ পরিশোধের মাধ্যমে জমিটি ক্রয় করা হয়।
কাজী মুনসুর উল হক এই জমিতে একটি ইউনানী ঔষধ উৎপাদন কারখানা স্থাপনের উদ্দেশ্যে বিনিয়োগ করেন। পরবর্তীতে কোম্পানির নামে সম্পত্তি স্থানান্তরের সময় দ্বিগুণ রেজিস্ট্রেশন ব্যয় এড়ানোর লক্ষ্যে তিনি সরাসরি নিজের নামে দলিল না করে ২৫/০২/২০১৬ তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নং ১৮৮৯ মূলে একটি অ-প্রত্যাহারযোগ্য আম-মোক্তারনামা (Irrevocable Power of Attorney) নিজের অনুকূলে রেজিস্ট্রি করান। উক্ত দলিলে জমির পূর্ণ মূল্য পরিশোধের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং বিক্রয়, হস্তান্তর,