হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা
কুমিল্লার হোমনা উপজেলার ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের সম্মান, নিরাপত্তা, ন্যায্য দাবি অপদস্ত ও হয়রানি বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ই মে) সকাল ১০টায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে র্যালী শুরু করে হোমনার বিভিন্ন প্রধান রাস্তা প্রদক্ষিণ করে হোমনা উপজেলা চত্বরে এসে শেষ করা হয়।
প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভরা সম্মান চাই,ন্যায্য অধিকার চাই,আমরা উচ্চ শিক্ষিত,আমরা নম্র ও মার্জিত, আমরা অপমানিত নই, আমরা পেশাজীবি, আমরা কোম্পানির প্রতিনিধি। সম্মান আমাদের অধিকার, ভিক্ষা নয়। এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা মডেল ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন সহ আউয়াল,ইসমাইল হোসেন,রমিজ উদ্দিন, মাহবুব আলম, সাব্বির এছাড়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় উপজেলায় কর্মরত ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভগণ অংশ গ্রহন করেন।
বক্তারা কর্মক্ষেত্রে শারীরিক, মানষিক ও মৌখিক হয়রানি বন্ধ, সম্মানজনক আচরন নিশ্চিত, ন্যায্য বেতন প্রদান, অযৌক্তিক চাপ প্রয়োগ বন্ধ, মিথ্যা অভিযোগে হয়রানি বন্ধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়াও দৈনিক কর্মঘন্টা নির্ধারণ ও সপ্তাহিক ছুটি বাধ্যতামূলক করার দাবিও তুলে ধরা হয়।
বক্তারা বলেন দেশের সাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রতিবাদ সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন পেশাজীবীদের অধিকার আদায়ে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।