,

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত কর্মীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলমগীর মিয়াজী (৪০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আলমগীর জোরপুনি গ্রামের আলী মিয়াজীর ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার সকালে আলমগীর তার নিজের পল্ট্রি মুরগী খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এরপর স্থানীয়রা তাকে মৃত উদ্ধার করে।

নিহতের বাবা আলী মিয়াজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।