All posts by jitu

নববধূকে ট্রিট দিতে নিয়ে ভাগিয়ে নিল তরুণ, ২৯ দিনেও হয়নি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে এক তরুণের বিরুদ্ধে বিয়ের ২৯দিনের মাথায় ফুসলিয়ে এক নববধূকে (১৬) ভাগিয়ে নেওয়ার অভিযোগে পাওয়া গেছে। ঘটনার ২৯ দিন পার হলেও এখনো নিখোঁজ নববধূকে উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযুক্ত তরুণের নাম মো.রবিউল ওরফে শিহাব (২০) সে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের নতুন বাড়ির আলাউদ্দিন মিস্টারের ছেলে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালী আদালতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে, ২৪ জুলাই ভুক্তভোগীর মা সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুক্তভোগী গৃহবধূর মা অভিযোগ করে বলেন, গত মাসের ২৪ জুন প্রবাসী এক যুবকের সাথে পারিবারিক ভাবে আমার মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের ২৯ দিনের মাথায় গত ২২ জুলাই সন্ধ্যার দিকে তাকে ট্রিট দেওয়ার কথা বলে শিহাব নামে এক তরুণ আমার মেয়েকে ৮ভরি স্বর্ণ ও নগদ ১ লক্ষ টাকাসহ ভাগিয়ে নিয়ে যায়। ২৪ জুলাই এ ঘটনায় সেনবাগ থানায় আমার মেয়ে নিখোঁজ রয়েছে বলে আমি একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।

কিন্ত পুলিশ আমার মেয়ে উদ্ধারে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। এরপর মামলা করতে গেলে পুলিশ তালবাহানা করে সময় ক্ষেপণ করে মামলা নেয়নি। একপর্যায়ে আমি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি। পরে স্থানীয় ভাবে আমরা জানতে পারি ওই তরুণ আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো.রবিউল ওরফে শিহাবের মুঠোফোনে কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে তার মায়ের মুঠোফোনে কল করা হলে ফোন রিসভি করেন শিহাবের নানী আনোয়ারা বেগম। তিনি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তাদের মেয়ে আমাদের ছেলেকে নিয়ে গেছে। ছেলের চিন্তায় তার মা অসুস্থ হয়ে পড়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করবে।

এ বিষয়ে জানতে চাইলে পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আদালতে মামলা হলে অনেক সময় আসতে সময় লাগে। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা

ফখরুদ্দীন ইমন:

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী ওয়াহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন।

মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কাশেম এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শৈলপতি চৌধুরী নন্দন, জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, খলিলুর রহমান মজুমদার, ফখরুল আলম ফরহাদ, নায়িমুর রহমান মজুমদার মাছুম, জাফর ইকবাল, এ কে খোকন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলী আক্কাস মজুমদার, উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবু, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ইন্টার মায়ামির সাবেক অধিনায়ককে মেসির অভিনব সম্মান

অনলাইন ডেস্ক:

লিগস কাপের ফাইনালে নাশভিলকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের তলানিতে থাকা ক্লাবটির লিগস কাপে এই অভাবনীয় সাফল্যের মূল নায়ক সদ্য পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

টুর্নামেন্টটির আগের ছয় ম্যাচেই দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মেসি ফাইনালেও ছিলেন উজ্জ্বল। মায়ামির হয়ে একমাত্র গোলটিও তার। এ নিয়ে মায়ামির জার্সিতে সাত ম্যাচ খেলে মেসি গোল করেছেন ১০টি এবং করিয়েছেন একটি।

লিগস কাপের শিরোপা অনুষ্ঠানে মেসি দেখিয়েছেন কেন তাকে সবচেয়ে সেরা বলে মানা হয়। নিয়ম অনুযায়ী, লিগস কাপের শিরোপা আনতে যাওয়ার কথা মায়ামি অধিনায়কের। তবে মায়ামির অধিনায়ক মেসি সঙ্গে নিয়ে গেলেন মায়ামির সাবেক অধিনায়ক ডেআন্দ্রে ইয়েডলিনকে। তবে যাওয়ার আগে ৩০ বছর বয়সী মার্কিন ডিফেন্ডারকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা পরিয়ে দিলেন মেসি। আর্জেন্টাইন তারকা মায়ামির সাবেক অধিনায়ককে দিয়েই গ্রহণ করালেন ট্রফি। বিশ্বকাপজয়ী এই তারকার এমন আচরণে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

এমএলএসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ট্রফি আনার আগে ইয়েডলিনের কাছে যান মেসি। নিজের বাহু থেকে নেতৃত্বের ব্যান্ড খুলে ইয়েডলিনকে পরার অনুরোধ করেন। সেসময় ইয়েডলিন বারবার বলছিলেন, ‘না, না।’ মেসি কিছু না শুনে তার হাতে আর্মব্যান্ডটি পরিয়ে দেন।

লিগস কাপ জিতে আবার ব্যক্তিগতভাবে অনন্য এক রেকর্ড গড়েছেন মেসি। সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ দানি আলভেসকে। এটি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। ব্রাজিলিয়ান তারকা আলভেস তার ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা।

রাজ-পরীর মারামারি থামাতে গিয়ে আহত তমা মির্জা?

অনলাইন ডেস্ক:

তমা মির্জার অসুস্থতা নিয়ে শোনা যাচ্ছে নতুন কথা। জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, নাকি পরীমণি ও শরিফুল রাজের মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় একই সময়ে চিকিৎসা নেন নায়িকা তমা মির্জা, পরীমণি এবং শরিফুল রাজ।

এর আগে পরীমণি ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান তিনি হাসপাতালে। ছবিতে দেখা গেছে দুটি হাত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ এখনের পরী বলতে পরীমণি আর তমা বলতে তমা মির্জাকে বুঝে নিয়েছেন ভক্তরা। এসব মিলিয়ে জোর গুঞ্জন উঠেছে— পরী ও রাজের মারামারি থামাতে গিয়েই আহত হয়েছেন তমা।

সম্প্রতি এই ধোঁয়াশা পরিষ্কার করছেন তমা মির্জা নিজেই। সংবাদমাধ্যমকে জানিয়েছেন—জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও ছিলেন না নায়িকা তমা।

‘আমরা পরীতমা’ শিরোনামের ছবির বিষয়ে তমা জানান, সেদিন রাতে পরী ওই ছবি ফেসবুকে পোস্ট না করলে, তাকে ‘মার খাওয়া’র গল্পটা শুনতে হতো না। পরীমণি এটা ঠিক করেননি বলে অভিমত দিয়েছেন তমা।

সৃজিতের অসুস্থতার খবর জানালেন রশিদ মিথিলা

অনলাইন ডেস্ক:

সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে নিজের সিনেমা ‘অটোগ্রাফ’-এর জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাই প্লাটিলেট… কনফার্ম।’

এদিকে পরিচালকের এমন পোস্ট উদ্বিগ্ন তার অনুরাগীরা। সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টালিপাড়ার আরও অনেকেই।

এদিকে কদিন আগে ফেসবুকে এক পোস্টে সৃজিত লিখেছিলেন- অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায় পরিচালক অসুস্থ।

সৃজিতের অসুস্থতা সার্বিক অবস্থা জানতে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাগণমাধ্যমকে জানান, বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন। মিথিলা আরও বলেন, তবে এখন জানা যাচ্ছে তার সেই জ্বর এলে ডেঙ্গুর কারণেই হয়েছে।

দেখে নিন লিগস কাপের শিরোপায় মেসির যত রেকর্ড

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আসার খুব বেশি দিন হয়নি। তবে কেউ কি জানত এই অল্প দিনেই তলানিতে থাকা একটি দলের ভাগ্যের আমূল পরিবর্তন নিয়ে আসবেন তিনি? মেসির আগমনের পর টানা সাত ম্যাচ জিতে ইতিহাস গড়ে লিগস কাপের শিরোপা এখন ইন্টার মায়ামির ঘরে। আসার পর প্রতিটি ম্যাচেই গোল করা মেসি টুর্নামেন্ট সেরা এবং আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও ঘরে তুলেছেন।

শেষ সাত ম্যাচে তিনি করেছেন ১০ গোল এবং একটি অ্যাসিস্ট। নাশভিলের বিপক্ষে লিগস কাপের ফাইনাল ম্যাচেও দলের হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই মহাতারকা। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় এবং সেখানে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শিরোপা উৎসবে মাতে মায়ামি। মায়ামির হয়ে শিরোপা জয়ের পাশাপাশি নতুন একটি রেকর্ডের জন্ম দিয়েছেন সাত বারের এই ব্যালন ডি’অর জয়ী।

লিগস কাপ ট্রফির মধ্য দিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটটাও আরেকটু সমৃদ্ধও করলেন মেসি। ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরের নাম বর্তমানে মেসির। এই চূড়ায় ওঠার জন্য তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক ব্রাজিলিয়ান তারকা আলভেজ তার ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তাকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা।

তবে মায়ামি ও মেসি সমর্থকদের চাওয়া হবে যেন মেসির মায়ামি অধ্যায়ের ট্রফি যাতে এখনই শেষ না হয়। সামনের দিনগুলোয় মেসির নামের সঙ্গে ভক্তদের চাওয়া হবে আরো ট্রফির সংযুক্তি।

এখন পর্যন্ত মেসির জেতা শিরোপা

বার্সেলোনা (৩৫)

লা লিগা: ১০

কোপা দেল রে: ৭

সুপারকোপা: ৮

চ্যাম্পিয়নস লিগ: ৪

উয়েফা সুপার কাপ: ৩

ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩

পিএসজি (৩)

লিগ ‘আঁ’: ২

ট্রফি দে চ্যাম্পিয়নস: ১

ইন্টার মায়ামি (১)

লিগস কাপ: ১

আর্জেন্টিনা (৫)

ফিফা বিশ্বকাপ: ১

কোপা আমেরিকা: ১

লা ফিনালিসিমা: ১

অলিম্পিক: ১

যুব বিশ্বকাপ: ১

দাবানলে পুড়ছে ব্রিটিশ কলম্বিয়া, ৩৫ হাজার মানুষ সরানো হলো

অনলাইন ডেস্ক:

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। এরই মধ্যে ৩৫ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করায় আরও ৩০ হাজার মানুষকে সরানোর প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দাবানল মোকাবিলায় গত শুক্রবার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ এই দাবানলের আগুনে অনেক গাছপালা পোড়ার পাশাপাশি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া দেশের অন্য এলাকার সঙ্গে যোগাযোগও ব্যাহত হচ্ছে।

ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যাবি জানান, প্রদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। ৩৫ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে এবং আরও ৩০ হাজার মানুষকে যে কোনো সময় সরানোর প্রয়োজন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, বাসিন্দাদের জন্য এখন অনেক আশ্রয়কেন্দ্র প্রয়োজন। আগুন নেভাতে দমকলকর্মী লাগবে। প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে বের না হতে বলা হয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম কানাডাও দাবানলের আগুনে পুড়ছে। ওই অঞ্চলে ২৩৬টি দাবানল সক্রিয় রয়েছে। এই অঞ্চলের রাজধানী ইয়েলোনাইফ শহরে ২০ হাজার মানুষ বসবাস করেন। শহরের দিকে দাবানল দ্রুত এগিয়ে আসায় বাসিন্দাদেরে শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

তবে এই সপ্তাহের শেষ নাগাদ দাবানলের আগুন শহরের সীমানায় আসে না বলে ধারণা করছেন কর্মকর্তারা। তারা বলছেন, বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার কারণে আগুনের অগ্রগতি ধীর হয়ে গেছে।

রাশিয়ার ৩ অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক:

রাশিয়ার তিন অঞ্চলে একদিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব হামলায় পাঁচজন আহত এবং রাশিয়ার দুটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ব্যাহত হয়েছে। আজ রোববার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল শনিবার ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সাত জন নিহত এবং ১৪৪ জন আহত হয়। এদিনই এই হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার রাশিয়ার কুরস্ক ও রোস্তভ অঞ্চল ড্রোন হামলা হয়েছে। শহর দুটি ইউক্রেন সীমান্তে অবস্থিত। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে তারা একটি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছেন। এরপর ড্রোনটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়।

রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এসব হামলার পর ভনুকোভো ও ডোমোদেডোভো শহরের বিমানবন্দরে বিমান চলাচল কিছু সময়ের জন্য স্থগিত করা হয়।

কুরস্ক অঞ্চলের গভর্নর বলেন, রোববার স্থানীয় একটি রেলস্টেশনে ড্রোন হামলা হলে পাঁচজন আহত হন। পাশাপাশি রেলস্টেশনে ড্রোন আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। তবে রোস্তভ এলাকায় হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মেয়র।

সম্প্রতি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এলাকার পাশাপাশি মস্কো ও আশপাশে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে মস্কোর বাণিজ্যিক এলাকায় দুটি ড্রোন হামলাও রয়েছে। এমনকি গত মে মাসে ক্রেমলিনের খুব কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে।

নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি : ইসি রাশেদা সুলতানা

অনলাইন ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে কমিশনের সব কার্যক্রম পুরোদমে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ রোববার (২০ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, আমাদের আসলে একটা চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোট করতে গেলে আমাদের যে ধরনের কাজ করতে হয়, সব শুরু করে দিয়েছি। অনেক কাজ এগিয়ে গেছে ও চলছে।

তিনি বলেন, প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষকদের ট্রেনিং করা লাগবে। এ জন্য ভোটকেন্দ্রের তালিকা করার খসড়া এসে গেছে। এখন ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা বিষয়ে তোড়জাড় শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসার দিয়ে কয়েক লাখ লোকবল প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

এ নির্বাচন কমিশনার জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, পেশাদারত্ব বিবেচনায় নীতিমালা মেনে কাজ করতে হবে। আগের মতো সবাইকে পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। সেপ্টেম্বর-অক্টোবর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে।

পুলিশ কর্তাদের বক্তব্য থানা আ.লীগের সম্পাদকের মতো : রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক:

পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য থানা আওয়ামী লীগের সম্পাদকের মতো বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গতকাল নাকি উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। সেখানে একজন কর্মকর্তার বক্তব্য ভাইরাল হয়েছে। তার বক্তব্য শোনার পর মনে হয়েছে- উনি কি পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তা? নাকি মোহাম্মদপুর, শাহবাগ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। আমি এটার কোনো পার্থক্য করতে পারিনি।

আজ রোববার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয়