All posts by jitu

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতার মো.জসিম উদ্দিন (৫০) উপজেলার মাহাতাবপুর গ্রামের গ্রামের স্থায়ী বাসিন্দা।

সোমবার (১৩ আগস্ট) বিকেলের দিকে জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ১০ আগস্ট ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবাকে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। ওই সময় লোক লজার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানাইনি। ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিকভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিম খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সৃষ্ট অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দিবাগত রাতে বাজারের উত্তর পাশের ওহাব মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই মার্কেটের রাফা পর্দা গ্যালারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ভূঁইয়া ফার্মেসী, পপুলার মেডিকেল হল, নয়ন মাইক, ফালগুনী মেডিকেল হলসহ ৬টি দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফালগুনী মেডিকেল হলের প্রোপ্রাইটর ডা. বাহাউদ্দিন রুামন বলেন, ‘শনিবার গভীর রাতে দোকানে আগুন লাগার খবর শুনে বাড়ি থেকে দ্রæত ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ¦লছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু মুহুর্তের মধ্যেই দোকানে থাকা প্রায় ১৭ লাখ টাকার ওষুধ পুড়ে ছাই হয়ে যায়’।

পপুলার মেডিকেল হলের প্রোপ্রাইটর রাকিব হোসেন বলেন, ‘অনেক ধার দেনা করে ওষুধ দোকানটি দিয়েছি। শনিবার রাতের অগ্নিকান্ডে আমার স্বপ্নপুড়ে ছাই হয়েছে’।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে পাশের অন্যান্য দোকানগুলোকে রক্ষা করা হয়’।

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত নেহাল (৪০) নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের মাওলানা অলি উল্যার ছেলে।

রোববার (১৩ আগস্ট) আসামিকে চাটখিল থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুরের পীরগঞ্জ থানার পাওটানা হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ভিকটিম মৃত মামুনুর রশিদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে ভিকটিমের সাথে স্থানীয় সন্ত্রাসীদের বিরোধ দেখা দেয়। ২০১৫ সালের ১৮ মে মামুনুর রশিদ নোয়াখালীর চাটখিলের দেলিয়ার বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানিয়া গ্রামে পৌঁছলে আসামি নেহাল সহ ও মামলার অপর আসামিরা পরিকল্পিতভাবে ভিকটিমকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই মো. ফখরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি নেহালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা সদর হাসপাতালে নানির কোল থেকে নবজাতক চুরি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নবজাতক শিশুটি জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া-কৃষ্ণপুর এলাকার মো. জসিম উদ্দিন ও আয়েশা আক্তার দম্পতির সন্তান।

এ ঘটনায় জসিম উদ্দিন কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক।

জানা গেছে, আয়েশা আক্তারের প্রসববেদনা ওঠলে গত বুধবার তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। প্রসূতি ওই হাসপাতালে ভর্তি আছেন। রোববার (১৩ আগস্ট) নবজাতকের শারীরীক সমস্যা দেখা দেয়। এতে তার নানী নুরজাহান বেগম নবজাতককে কোলে নিয়ে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের টিকিট কাউন্টারে যান। এ সময় সেখানে থাকা অজ্ঞাতনামা এক নারী কোলের শিশুটিকে তার কাছে দিয়ে টিকিট কাটার জন্য বলেন। এতে নুরজাহান শিশুটিকে ওই নারীর কাছে দিয়ে টিকিট কাটার পর দেখেন নবজাতকসহ ওই নারী সেখানে নেই। এতে তিনি হতবিহ্বল হয়ে হাসপাতাল ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও পাননি।

নবজাতকের বাবা মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। এ বিষয়ে তিনি হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তার নবজাতককে উদ্ধারের জন্য পুলিশের নিকট দাবি জানান।

কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবদুল করিম খন্দকার বলেন, নবজাতকসহ তার মা হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি থাকা সত্বেও নবজাতককে নিয়ে তার নানী কেন টিকিট কাউন্টারে আসলেন এবং কেনইবা নবজাতককে অপরিচিত মহিলার কোলে দিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। নবজাতককে উদ্ধার ও চোর নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুবিতে শিক্ষার্থীদের সংহতি সমাবেশ: ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

 

কুবি প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইকবাল মনোয়ারের নিয়মবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিষ্কারের সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে সংহতি সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

রবিবার (১৩আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে তারা শান্তির আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গোলাপ বিতরণ করেন। এসময় শিক্ষার্থীরা ইকবালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার ও শিক্ষা জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবির রায়হান বলেন, ‘আমরা খুবই হতাশ হয়ে আজকে রাস্তায় দাড়িয়েছি। আমাদের সহপাঠী ইকবাল মনোয়ার মতপ্রকাশের অপরাধে ছাত্রত্ব হারিয়েছে। এমন নিয়মবহির্ভূত বহিষ্কার আমরা মানতে পারি না। একজন হত্যা মামলার আসামি যদি আত্মসমর্পণ করার সুযোগ পায়, রুদ্র কেন বিনা নোটিশে বহিষ্কার হবে। কোন আইনে বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করেছে? বিশ্ববিদ্যালয়ের এমন হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা। আপনারা এসব বহিষ্কারের সুষ্ঠু ব্যখ্যা দিন, নীতিমালা প্রকাশ করুন। আমরা ইকবালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার চাই।’

পদার্থ বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান জেরিন বলেন, ‘ইকবালের এ বহিষ্কার নিয়মবহির্ভূত। এমন বহিষ্কারে প্রশাসন সুনির্দিষ্ট নীতিমালা দেখাতে পারে নি। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। একজন সাংবাদিকেরও সংবাদ প্রকাশের স্বাধীনতা আছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি, আপনারা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীরা আপনাদের জন্য নয়। আমরা আপনাদের হাতে জিম্মি থাকতে চাই না।’

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘প্রশাসন ইকবালের যে বহিষ্কারাদেশ দিয়েছে এটি শুধুমাত্র ব্যক্তি আক্রোশের বহিঃপ্রকাশ। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আপনারা কোন আইনে শিক্ষার্থী বহিষ্কার করেছেন সেটি ব্যখ্যা করতে ব্যর্থ হয়েছেন। এভাবে চলতে থাকলে আগামীদিন সাধারণ শিক্ষার্থীরা কোন কিছু নিয়ে দাঁড়াতে পারবে না। শিক্ষা জীবনের সাথে ইকবালের সাংবাদিকতা জড়িত নয়। আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনি যাদের পরামর্শে কাজ করছেন দিনশেষে তারাই আপনাকে বিপদে ফেলবে। আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শুধু ভিসি নন, আপনি আমাদের অভিভাবক। ইকবালের আইনবহির্ভূত বহিষ্কারাদেশের কারণে সারা বাংলাদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্ন হয়েছে।

তারা আরও বলেন, ইকবাল সাংবাদিক হিসেবে শুধুমাত্র বক্তব্য প্রকাশ করেছে কিন্তু ইকবালকে কোন ওয়ার্নিং না দিয়ে বহিষ্কার করা হয়েছে। আমরা চাই না এভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্ন হোক।’

এদিকে ইকবালের আইনবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে যথারীতি অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। রবিবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ২ আগস্ট সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শশীদলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সৌরভ হোসেন, এএসআই (নিঃ) আব্দুর রহিম, এএসআই (নিঃ) মামুনুর রশীদ ও সঙ্গীয় ফোর্সসহ শশীদল সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন, আঃ লতিফের ছেলে রুবেল মিয়া (৩৩), মৃত. সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন (৪৫), মৃত. আব্দুল খালেকের ছেলে মোখলেছুর রহমান (৫২)। তারা সবাই ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বাসিন্দা।

উক্ত বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, চীনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক:

সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। রোববার (১৩ আগস্ট) তিনি নিউইয়র্কে পৌঁছান বলে জানিয়েছে আলজাজিরা।

প্যারাগুয়ের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লাতিন আমেরিকার দেশটি সফরে যাচ্ছেন তিনি। প্যারাগুয়ে যাওয়ার পথে নিউইয়র্কে যাত্রাবিরতি করেন তিনি। এ ছাড়া সে অনুষ্ঠান শেষে তাইপে ফেরার পথে মার্কিন শহর সান ফ্রান্সিসকোতে দ্বিতীয় যাত্রাবিরতি করার কথা রয়েছে তার।

রোববার নিউইয়র্কে অবতরণের পর টুইটারে লেখেন, ‘স্বাধীনতা, গণতন্ত্র সুযোগ-সুবিধার প্রতীক বিগ অ্যাপলে (নিউইয়র্ক) আসতে পেরে ভালো লাগছে।’

তিনি আরও জানান, তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের প্রতিনিধিরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও এই ইনস্টিটিউটটি মার্কিন ডি ফ্যাক্টো দূতাবাস হিসেবে কাজ করে থাকে।

আগামী জানুয়ারি মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী লাই। তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে বর্তমানে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের চেয়ে বেশি সোচ্চার তিনি।

এদিকে লাইয়ের এই সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে তারা। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের কথাও জানিয়েছে দেশটি।

নিউইয়র্কে লাইয়ের অবতরণের পরপরই এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুক্তরাষ্ট্রে ‘তাইওয়ানের স্বাধীনতাকামীদের’ যেকোনো ধরনের সফরের বিরোধিতা করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান চীনের অন্যতম প্রধান বিষয়। বিভিন্ন তথ্য প্রমাণ থেকে দেখা যায়, স্বাধীনতার বিষয়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরের চেষ্টা করায় তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়ছে।

তবে এসব বিষয় চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেবে বেইজিং।

অবশ্য চীন এ ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে সে কথা আগেই জানিয়েছিল তাইওয়ানের কর্মকর্তারা। তারা বলছেন, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়া চালাতে পারে চীন। আগামী নির্বাচন সামনে রেখে ও লি’র যুক্তরাষ্ট্রে সফরের জন্য জনগণকে ভয় দেখাতে এ মহড়া চালানো হতে পারে।

এর আগে ২৮ জুলাই তাইওয়ানকে নতুন করে ৩৪৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এবারের সামরিক সহায়তার মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। তবে তাইওয়ানকে ঠিক কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম দেওয়া হবে তার উল্লেখ করেনি হোয়াইট হাউস।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, এবারের প্যাকেজে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ছোট আকারের অস্ত্রের জন্য গোলাবারুদ ও গোয়েন্দা সরঞ্জাম থাকবে।

রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু সময় দেন, কিছু মানুষকে কিছু কাজ দেন এবং এই কাজটা আমি যতক্ষণ না পর্যন্ত শেষ করব, রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কারবালায় নারী-শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু ১৫ আগস্ট ঘাতকরা আমার মা, আমার ভাইয়ের স্ত্রীদের ছাড়েনি। চার বছরের শিশুকেও ছাড়েনি। সবাইকে হত্যা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সেই রাতে আমি ও আমার ছোট বোন দেশের বাইরে ছিলাম। স্বজনহারা আর্তনাদ আর ঘর-বাড়ি ছাড়া ছয়টি বছর আমাদের কাটাতে হয়েছে। ১৯৮১ সালে আমরা দেশে ফিরে আসি। দেশে ফিরে আমি সেই চেনা মুখগুলো পাইনি। যারা আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিল। আমি পেয়েছিলাম বনানীতে সারি সারি কবর। পেয়েছি বাংলাদেশের মানুষ। কাজেই সে মানুষগুলো আমার পরিবার, তারাই আমার আপনজন। তাদের মাঝেই ফিরে পেয়েছি আমার বাবার ভালোবাসা, মায়ের স্নেহ।

তিনি বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস পেয়েছি। যা আমাকে প্রেরণা, শক্তি ও সাহস জুগিয়েছে। বারবার মৃত্যুকে সামনে থেকে দেখেছি। কিন্তু আমি কোনোদিন ভয় পাইনি। কেন যেন মনে হতো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এ দেশের মানুষের জন্য কিছু করার। আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু সময় দেন, কিছু মানুষকে কিছু কাজ দেন, এই কাজটা আমি যতক্ষণ না পর্যন্ত শেষ করব, রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। এ বিশ্বাস নিয়ে আমার পথচলা।

আওয়ামী লীগ সবসময় ইসলামের উন্নয়নে কাজ করে জানিয়ে তিনি বলেন, ৯৬ সালে যখন আমরা প্রথম ক্ষমতায় আসি তখনই বায়তুল মোকাররমের একটি মিনার ও মসজিদের উন্নয়ন কাজের পদক্ষেপ নিয়েছিলাম। সে কাজও শুরু করেছিলাম। দুর্ভাগ্যের বিষয় ২০০১ সালে আওয়ামী লীগ সরকারে আসতে পারেনি। এসেছিল খালেদা জিয়া। তার সঙ্গে ছিল জামায়াত। খালেদা জিয়া এসেই মসজিদ নির্মাণকাজ বন্ধ করে দেয়। শুধু বায়তুল মোকাররম নয়, ঢাকা ক্যান্টনমেন্টেও বড় একটি মসজিদের কাজে হাত দিয়েছিলাম, এটার কাজও বন্ধ করে দেয়। তারপর সরকারে আসার পর সেই বায়তুল মোকাররমের অসমাপ্ত কাজ সম্পন্ন করি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ।

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন দুই কংগ্রেসম্যান

অনলাইন ডেস্ক:

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যানের সঙ্গে দলীয় প্রতিনিধি হিসেবে বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (১৩ আগস্ট) বিকেলে এ বৈঠক করতে এ্যানি চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসভবনে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস।

রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেস আগামী ১৫ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না। সংবিধান অনুযাà