All posts by jitu

ইমরানের পতনের পেছনে যুক্তরাষ্ট্র ,ফাঁস গোপন নথি

অনলাইন ডেস্ক:

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যোগসাজশ ছিল বলে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি অনলাইন পত্রিকা। দ্য ইন্টারসেপ্ট নামের অনলাইন পত্রিকা পাকিস্তান সরকারের এ কূটনৈতিক গোপন নথি প্রকাশ করেছে। তারা জানায়, পাকিস্তান সেনাবাহিনীর কোনো কর্মকর্তার মাধ্যমে তাদের হাতে এই নথি এসেছে।

নথিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে ইমরানের পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্র তার ওপর চরম ক্ষুব্ধ হয়। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইমরানের নিরপেক্ষতার কারণে ২০২২ সালের ৭ মার্চ তাকে পদ থেকে সরানোর জন্য উদ্যোগী হয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা। বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতও ছিলেন। এ সময় ‘ইমরানকে না সরালে পাকিস্তানকে আলাদা করে রাখা হবে’ বলেও জানায় যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান এবং যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুয়ের মধ্যকার কথোপকথনে ইমরানের ওপর যুক্তরাষ্ট্রের নাখোশ হওয়ার কারণ বোঝা যায়। লু ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইমরানের রাশিয়া সফর ও পুতিনের সঙ্গে সাক্ষাতের চেষ্টার জন্য ইমরানের ওপর ইউরোপিয়ান দেশগুলো ক্ষুণ্ন হয়েছে বলে জানান।

২ মার্চ, উল্লিখিত বৈঠকের আগে মার্কিন সিনেটে ইউক্রেন যুদ্ধে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। লু বলেন, প্রধানমন্ত্রী খান মস্কো ভ্রমণে গেছেন। আমরা বুঝতে পারছি না যুদ্ধের বিষয়ে তার সঙ্গে কীভাবে আলোচনা করা যায়। এদিকে ৭ মার্চের বৈঠকের একদিন আগে ইমরান খান একটি র‍্যালিতে ইউরোপীয়দের সরাসরি প্রশ্ন করেন, আমরা কি তোমাদের চাকর? আমরা রাশিয়ার বন্ধু, যুক্তরাষ্ট্রেরও বন্ধু। আমরা চীন ও ইউরোপেরও বন্ধু। আমরা কারও সঙ্গে দল গঠন করি না

৭ মার্চের ওই বৈঠকে লু পাকিস্তানের অবস্থান নিয়ে ওয়াশিংটনের অস্বস্তির কথা সরাসরি তোলেন। নথি অনুযায়ী লু বলেছেন, এখানে আর ইউরোপে মানুষ খুবই উদ্বিগ্ন কেন পাকিস্তান ইউক্রেনের বিষয়ে এমন আক্রমণাত্মক নিরপেক্ষ সিদ্ধান্ত নিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নীতি কোনটা, তা পরিষ্কার হয়ে গেছে।

দ্য ইন্টারসেপ্ট জানায়, সামরিক বাহিনীর অজ্ঞাতনামা একটি সূত্র থেকে তাদের কাছে এই নথি এসেছে। অনলাইন পত্রিকাটি পুরো কথোপকথনটি ছেপেছে। তবে কোনোভাবেই যেন প্রেরকের পরিচয় না বের করা যায়, সে কারণে তারা কিছু সতর্কতা অবলম্বন করেছে।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, তারা এই গোপন নথির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ ঝাহরা বালুচ ডনকে জানায়, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ও পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও এ বিষয়ে কথা না বলার সিদ্ধান্ত জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত নথির সত্যতার বিষয়টি নিয়ে কিছু না বলেনি। তবে তারা এটা জানিয়েছে—প্রকাশিত নথিতে এমন কিছু নেই যাতে এটা প্রমাণ হয় যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হচ্ছে তা যুক্তরাষ্ট্র বাছাই করে দেয়। ইমরান খান তার সমর্থকদের কাছে বহুবার দাবি করেছেন যে, তাকে সরাতে যুক্তরাষ্ট্রের যোগসাজশ করে চলেছে। সম্প্রতি ৫ আগস্ট তাকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।

(দ্য ইন্টারসেপ্ট, ডন থেকে অনুদিত)

যুক্তরাজ্যের নির্বাচনবিষয়ক কমিশন হ্যাক হয়েছিল

অনলাইন ডেস্ক:
হ্যাকিংয়ের শিকার হয়েছিল যুক্তরাজ্যের নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা ‘দ্য ইলেকটোরাল কমিশন’। দুই বছর আগে হওয়া হ্যাকিংয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ মেইল, ভোটার উপাত্তের নাগাল পেয়েছিলেন হ্যাকারেরা।

গত মঙ্গলবার এ তথ্য জানায় ইলেকটোরাল কমিশন। প্রতিষ্ঠানটি জানায়, ২০২১ সালের এ ঘটনা তারা গত বছর উদ্‌ঘাটন করতে পেরেছে। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শন ম্যাকনেলি বলেন, ‘ঠিক কোন ধরনের ফাইলে হ্যাকাররা ঢুকতে পেরেছিল বা আদৌ পেরেছিল কি না, সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

এদিকে গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, যুক্তরাজ্যের চার কোটি ভোটারের তথ্যভান্ডারে চালানো সাইবার হামলার কোনো কুলকিনারা এক বছরেও করা যায়নি। এ ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে ইলেকটোরাল কমিশন।

এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া হস্তক্ষেপের বিষয়ে পশ্চিমা দেশগুলোর কাছে নির্বাচনী ব্যবস্থার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২০২০ সালে যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি কমিটি জানিয়েছিল, স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ২০১৪ সালে অনুষ্ঠিত গণভোটেও রাশিয়া হস্তক্ষেপ করেছিল।

এ ঘটনার পর আমি ঠিকমতো পারছি না ঘুমাতে

অনলাইন ডেস্ক:

ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগীরা এবার আয়োজকদের বিরুদ্ধে মুখ খুলেছেন। নিজেদের ওপর যৌন হয়রানির অভিযোগ এনে পুলিশে মামলা করেছেন প্রতিযোগীরা।

আইনজীবীরা জানিয়েছেন, গত ৩ আগস্ট চূড়ান্ত পর্বের দুদিন আগে আয়োজকরা প্রতিযোগীদের টপলেস হতে বলেন। এ অবস্থায় তাদের ছবিও তোলা হয়েছে। শরীরে দাগ, ট্যাটু দেখার নামে তাদের এমন কাজ করানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে অভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিযোগীদের একজন বলেন, ‘আমি মনে করি আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমি মানসিক হেনস্তার শিকার হয়েছি। এ ঘটনার পর আমি ঠিকমতো ঘুমাতে পারছি না।’ প্রচারের সময় সংবাদমাধ্যম তাদের পরিচয় গোপন রাখতে চেহারা ঝাপসা করে প্রকাশ করেছে।

সোমবার (৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এক প্রতিযোগী জানান, তাদের একটি বদ্ধরুমে শরীর পরীক্ষা করা হয়। তবে এ সময় ঘরটিতে কয়েকজন পুরুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া তখন দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। ফলে বাইরে থাকা লোকজনও ঘরের পরিবেশ দেখতে পাচ্ছিলেন।

তিন প্রতিযোগীদের আইনজীবী মেলিশা আঙ্গরায়নি বলেন, এ বিষয়ে অভিযোগের পর অনেক কিছু সামনে আসছে।

অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়েছে জাকার্তা পুলিশ। তারা বলছে, এ বিষয়ে তদন্ত চলছে।

আয়োজক প্রতিষ্ঠানের মালিক সেলিব্রেটি পপি চাপেলা এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করে দেখা হবে। এ ছাড়া গ্লোবাল মিস ওয়ার্ল্ড আয়োজকরাও জানিয়েছেন, তাদের পক্ষ থেকে যৌন হয়রানি অভিযোগ গুরুতর হিসেবে দেখা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সাবেক মিস ইউনিভার্স মারিয়া হারফান্তি বলেন, দেশটিতে শরীর পরীক্ষা স্বাভাবিক বিষয়। তবে এর আগে প্রতিযোগীদের নগ্ন হতে বলা হয়নি। প্রতিযোগীদের শারীরিক অনুপাতের জন্য বিএমআই বা বডি ম্যাস ইনডেক্স চাওয়া হয়।

উল্লেখ্য, অনেক আগে থেকেই ইন্দোনেশিয়ায় সুন্দরী প্রতিযোগিতার অনুমোদন রয়েছে। তবে আয়োজকরা সমাজে নেতিবাচক প্রভাবের বিষয়ে সবসময় সতর্ক থাকেন। ২০১৩ সালে দেশটিতে মুসলিম অনুভূতির বিষয় বিবেচনায় বিকিনি রাউন্ড বাতিল করা হয়।

বর্তমানে মিস ইউনিভার্সের ৭৩তম পর্ব চলছে। প্রতিযোগিতাটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স ও থাইলান্ডে বশে জনপ্রিয়। এ প্রতিযোগিতায় বিজয়ীরা সেলিব্রেটি বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বিবেচিত হন।

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, হাইকোর্টের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক:

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে জারি করা রুল প্রস্তুতের জন্য তার লন্ডনের বর্তমান ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে রিটে নতুন করে সম্পূরক আবেদন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানির পর আদেশের জন্য এই দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও অ্যাডভোকেট সানজিদা খানম। তারেক রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

আদালত শুনানির শুরুতে জানতে চান তারেক রহমানকে তো নোটিশ দেওয়া হয়নি, এর শুনানি হবে কীভাবে? এ সময় রিটকারী আইনজীবী বলেন, ওনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। রিটাকারীর এ জবাবের বিরোধিতা করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এ নিয়ে এজলাসে হট্টগোলের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, হাইকোর্ট রুলস অনুযায়ী অবশ্যই নোটিশ দিতে হবে তারেক রহমানকে। তবে সেটি কোন প্রক্রিয়ায় তার উপায় খুঁজতে হবে।

আদালতে উপস্থিত বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, আপনারা যেহেতু এ মামলার শুনানিতে এসেছেন। এক অর্থে তো আপনারা নোটিশ পেয়ে গেছেন। তবে বিএনপিপন্থি আইনজীবীদের জবাব— তারা ন্যায়বিচারের জন্য আদালতে এসেছেন। নোটিশ পেয়ে নয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।

একই সঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থানের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলা হয়।

শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জন করতে হবে : চাঁদপুরে নবাগত পুলিশ সুপার

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেছেন, কলেজের প্রথম দিন ও শেষ দিন শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দোয়া ও মিলাদের মাধ্যমে শিক্ষার্থীদের দোয়া করা হয়, ভালো ফলাফল অর্জনের জন্য। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করে আসতে বিলম্ব হয়, তাই অনুষ্ঠানের প্রথম অংশটি মিস করেছি। কলেজ জীবনটি যদি সাইকেলের সাথে তুলনা করা যায়, তাহলে কলেজ জীবনটা হলো হ্যান্ডেল। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা ভালো করে দিয়ে তোমরা তোমাদের পরিবার ও শিক্ষকদের স্বপ্নের পূর্ণতা দিবে। অধ্যবসায় নিয়ে এডমিশন টেস্ট দিতে হবে। তোমাদেরকে পরীক্ষার হলে আত্মবিশ্বাস রাখতে হবে। স্বপ্নকে জীবনে লালন করতে হবে, স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করবে।

বুধবার (৯আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে ও কলেজ গভর্নিং বডির সার্বিক ব্যবস্থাপনায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি আরো বলেন, তোমাদের মধ্যে যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, তার বিভিন্ন ধাপ আছে পুলিশ হওয়ার। আমরা যোগ্যতা ও মেধার মাধ্যমে পুলিশকে নিয়োগ দিব। তবে তা হবে স্বচ্ছতার ভিত্তিতে। পুলিশ জনগণের বন্ধু। শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি হল আমাদের পুলিশের মূলনীতি। তোমাদের ভালো মানুষ হতে হবে। তোমাদের মানবিক গুণাবলী অর্জন করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের পাশে আছি। শান্তিপূর্ণ ও বাসযোগ্য চাঁদপুর গড়ার প্রত্যয় কাজ করে যাচ্ছি।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: রাশেদুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বিদায় চিরন্তন, এটা স্থান পরিবর্তন যা আনন্দ অশ্রু মিশ্রিত। তোমরা নতুন জায়গায় যাবে, তাই তোমরা এক্সসাইটেড। তোমাদের শিক্ষকদের উপদেশ জীবন চলার পাথৈয়। যারা আজ উচ্চ স্থানে আছে, তারা শিক্ষকদের থেকে শিক্ষা অর্জন করে গেছে। বাবা-মার পরে শিক্ষকদের স্থান। প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে স্মার্ট বাংলাদেশ গড়বে তোমরা। তোমরা মাদক থেকে বিরত থাকবে, মাদক একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংসের জন্য যথেষ্ট।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী পরীক্ষা সম্পর্কে ব্রিফিং করেছেন। এ প্রতিষ্ঠান চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ। ১৯৭০ সালে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, এ কলেজে প্রায় ৮০ভাগ শিক্ষার্থীই নারী। তাই নারী শিক্ষায় এ প্রতিষ্ঠান অত্র অঞ্চলে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখছে। এ কলেজের শিক্ষার মান অনেক ভালো। তা তোমাদের ধরে রাকতে হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একজন ইনোগেটিভ অফিসার। তিনি ইতিমধ্যে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে ধারণ করে কাজ করছেন। চাঁদপুরের প্রতিটি থানা এখন একটিভ। আমাদের চাঁদপুর সদর মডেল থানার নবাগত ওসি আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষ যাতে হয়রানির না হয়, সেদিকে আন্তরিক থাকবেন। পুলিশকে সহযোগিতা করতে হবে। আমরা জেলা পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ থেকে সহযোগিতা পেয়ে যাচ্ছি, তাই আমরা কৃতজ্ঞ। পুলিশ এবং সাংবাদিক যেন সেতুবন্ধন হয়। করোনাকালে পুলিশ খুব একটিভ ভাবে কাজ করছে। আমরা জনতা ও সাংবাদিক আপনাদের পাশে আছি, তোমরা শুধু মেধাতে বড় হলেই হবে না, মানবিক মানুষ হতে হবে। আশারাখছি তোমরা ভালো ফলাফল করে দেশের কল্যাণে ব্রত হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, কামরুল হাসান, আলেয়া চৌধুরী, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, মো: মানিক মিয়া, মো: হাবিবুর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, পরীক্ষার্থী তানজিলা আক্তার।

এসময় অনুষ্ঠানে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মো: মুহসীন আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আরিফ আলভি বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেন। সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

১২ আগস্ট পর্যন্ত পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের মেয়াদ থাকলেও তার তিন দিন আগেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো। একই সঙ্গে পাকিস্তানের ফেডারেল কেবিনেটের কার্যকারিতাও শেষ হয়েছে।

গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছিলেন, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর আমি বুধবার জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে একটি সারসংক্ষেপ পাঠাব। প্রধানমন্ত্রীর পরামর্শে বুধবার মধ্যরাতে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার (৯ আগস্ট) প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দিতে চিঠি পাঠান।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়, তা হলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে। সে হিসাবে আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নতুন পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তুতি চলবে।

পাকিস্তানে সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পর ২০১৮ সালের ১২ আগস্ট ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার যাত্রা শুরু করেছিল। তবে গত বছরের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরানের সরকার। পরে শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে।

আগামী অক্টোবরে ঢাকায় আসছেন দি মারিয়া

 

স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলের আনহেল দি মারিয়াকে নিয়েও বাংলাদেশের মানুষের যথেষ্ট আবেগ। ২০১৪ বিশ্বকাপে চোট পেয়ে অশ্রুসজল চোখে তাঁর মাঠ ছাড়া, ২০২২-এর ফাইনালে গোল করে নায়ক বনে যাওয়া—এ দেশে আকাশি-নীল সমর্থকদের আবেগে ভাসিয়েছে। এমিলিয়ানো মার্তিনেসের পর বিশ্বকাপজয়ী হিসেবে সেই আনহেল দি মারিয়া হয়তো এবার পা রাখতে যাচ্ছেন ঢাকায়। মার্তিনেসকে যিনি এনেছিলেন কলকাতার সেই ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তই আগামী অক্টোবরে দি মারিয়াকে ঢাকা ও কলকাতায় আনছেন বলে জানা গেছে।

গতকাল এসংক্রান্ত খবর কলকাতার সংবাদমাধ্যমগুলোতে চাউর হয়েছে। শতদ্রুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বলেছেন সেই সম্ভাবনার কথা, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর কলকাতায় এবং তার পরদিন অর্থাৎ ২৩ অক্টোবর দি মারিয়ার ঢাকা সফরের পরিকল্পনা করা হয়েছে। ঢাকায় কিভাবে তিনি যাবেন সেটি নিয়ে আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। কারা এর সঙ্গে থাকবে সামনেই হয়তো জানাতে পারব।

গত জুলাইয়ে এমিলিয়ানোর ঢাকা সফরে উচ্ছ্বাসের পাশাপাশি ক্ষোভ আর হতাশাও ছড়িয়েছে সাধারণের সঙ্গে তাঁর কোনো কর্মসূচি না থাকায়। শতদ্রু জানিয়েছেন, এবার যেন সব ধরনের ভক্ত দি মারিয়াকে কাছে পান, তেমনটারই চেষ্টা করা হচ্ছে। গতবার জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বা গোলরক্ষক আনিসুর রহমানও কথা বলার সুযোগ পাননি মার্তিনেসের সঙ্গে। তা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপরও ক্ষুব্ধ হয়েছেন অনেকে।

দি মারিয়ার সম্ভাব্য সফরের ব্যাপারেও ফেডারেশন এখনো তেমন কিছু জানে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ‘আমরা এ ব্যাপারে এখনো কিছু শুনিনি। তবে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করা হয় তবে বাফুফে অবশ্যই আন্তরিকভাবে তাতে সম্পৃক্ত হবে। গতবার যে প্রতিষ্ঠানটি মার্তিনেসকে এনেছিল, তারা আমাদের একেবারেই কিছু জানায়নি। আমি নিজে যোগাযোগ করেছিলাম। কিন্তু সাড়া পাইনি।

আগামী অক্টোবরের ওই সময় শারদীয় দুর্গোৎসব চলবে। কলকাতায় যা বিশাল ধুমধামের সঙ্গেই পালন করা হয়। দি মারিয়াকে আনার পরিকল্পনা সেই উৎসবের মধ্যেই। সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী সে সময় বেশ কিছু পূজামণ্ডপেও যাবেন তিনি। দি মারিয়াকে ঢাকায় আনার ব্যাপারে কারা এখন উদ্যোগী হয় সেটিই দেখার। মার্তিনেসের সফল একটি সফরের পর শতদ্রুর উদ্যোগে আস্থা রাখতেই হয়।

আসছেন দুই মার্কিন কংগ্রসম্যান, বসবেন শীর্ষ রাজনীতিকদের সঙ্গে

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস।

১২ আগস্ট চারদিনের সফরে আসছেন এই দুই কংগ্রেসম্যান। তাদের সঙ্গে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও। সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বৈঠক করবেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি।

জানা গেছে, ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পর দিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এরপর ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই তারা দেখবেন তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে।

সাড়ে ১১ লক্ষাধিক টাকার ইয়াবাসহ খুলনার মাদক ব্যবসায়ী চাঁদপুরে আটক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ মহসিন এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছেন মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন ও এএসআই তছলিম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে হরিনা ফেরীঘাট সংলগ্ন জাহিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট নামীয় দোকানের সামনে থেকে খুলনা জেলার রূপসা উপজেলার à¦