All posts by jitu

মানসিক শক্তি না থাকলে বইয়ের পেশায় থাকা যায় না : মোস্তাফা জব্বার

অনলাইন ডেস্ক:

মানসিক শক্তি না থাকলে বইয়ের পেশায় থাকা যায় না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, পেটের ক্ষুদা নিয়ে অন্য পেশায় যুক্ত না হয়ে আপনারা বইয়ের পেশায় যুক্ত থেকেছেন। এটি কিন্তু মানসিক শক্তি না থাকলে করতে পারতেন না। বহু প্রকাশক আছেন যারা সব খরচের পর একজন দিনমজুরের সমান আয় করতে পারেন না।

শনিবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, এটি কেবল ব্যবসা নয়। এটি অন্তরের সঙ্গে যুক্ত এবং এ পেশায় আত্মার সঙ্গে সম্পর্ক না থাকলে কেউ বইয়ের ব্যবসা করে না। এখানে যারা আছেন তাদের এ ব্যবসার প্রতি আলাদা ভালোবাসা আছে। তা না হলে অন্য কোনো ব্যবসা করতে পারতেন। পান দোকানদারি কিংবা চা বিক্রি করলেও এর চেয়ে অনেক ভালো অবস্থায় থাকা যেতে পারে। তাই আমি মনে করি, এখানে যারা যুক্ত আছেন তারা অসাধারণ কাজ করছেন। তাই এ পেশায় থাকাও এক ধরনের গর্বের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন। বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সহসভাপতি কায়সার-ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম, ওয়াহিদুজ্জামান সরকার জামাল, মাজহারুল ইসলাম, সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন ও উপদেষ্টা ওসমান গনি।

অনুষ্ঠানে ‌‌‌‘বাপুস : স্মার্ট বাংলাদেশ গঠনে দৃঢ়প্রত্যয়ী’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল।

লিখিত বক্তব্যে শ্যামল পাল বলেন, স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শরিক হতে বাপুস-এর যে অঙ্গীকার, তা বাস্তবায়ন করতে হলে চলতি প্রতিযোগিতামূলক সমাজে প্রধান দুই চালিকাশক্তি হিসেবে প্রকাশক এবং বিক্রেতাদের টিকে থাকার কোনো বিকল্প নেই। কেননা এই টিকে থাকার ওপরই নির্ভর করে পাঠ্য, পাঠসহায়ক, সৃজনশীল এবং মননশীল বইয়ের প্রকাশনা এবং তার বিকিকিনির বাজারব্যবস্থাকে কার্যকরভাবে সচল রাখা। এক্ষেত্রে প্রয়োজনে সমস্যাগ্রস্ত প্রকাশক ও বিক্রেতাদের বাপুস-এর সদস্যকল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার পদক্ষেপ নেওয়া যেতে পারে। যা মূলত প্রত্যক্ষ প্রভাবক হিসেবে লক্ষ্যস্থিত শিক্ষার্থী এবং পাঠকদের উপকৃত করবে।

বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালকগণ, দেশের ৬৪ জেলা ও উপজেলা শাখাসমূহের নেতৃবৃন্দ এবং বিপুল পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সৃষ্টি করে, আর বিএনপি ধ্বংস : জাহাঙ্গীর কবির

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ ভোট দেবে না জেনেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ২০১৪ সালে নির্বাচন প্রতিহতের আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষ হত্যা করেছে; বাস-ট্রেন-গাড়িতে অগ্নিসংযোগ করেছে; রাস্তার গাছ কেটে ফেলেছে। শেখ হাসিনা সৃষ্টি করেন, আর তোমরা (বিএনপি) ধ্বংস করো।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত চক্রান্ত করছে মন্তব্য করে নানক বলেন, এই চক্রান্তের অংশ হিসেবেই আজ তারা মানুষের কাছে পৌঁছাতে না পেরে, মানুষের হৃদয়কে জয় করতে না পেরে; এখন দৌড়াচ্ছেন আন্তর্জাতিক মোড়লদের কাছে। এই আন্তর্জাতিক মোড়লরা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না।

বিএনপিকে সতর্ক করে নানক আরও বলেন, বিএনপি নামক দলটির অবশিষ্ট যদি রক্ষা করতে চান, তাহলে নির্বাচনের পথে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। প্রমাণ করুন বাংলাদেশের জনগণ সৃষ্টির পক্ষে, নাকি ধ্বংসের পক্ষে?

বিএনপি-জামায়াত জোট শাসনামলে ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ হত্যা ক্যু লুটতরাজের রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে নানক বলেন, সেই বিএনপি-জামায়াত এখন আমাদের গণতন্ত্রের কথা শোনায়, মানবাধিকার শিখায়?

বিএনপির উদ্দেশ্যে বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার হতে দেবে না, এই ইনডেমনিটি অধ্যাদেশ কে পাস করেছিল ফখরুল সাহেব? আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এখন গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন? আইনের শাসনের কথা বলেন? তখন ঘোড়াও হাসে? কি বলে ওরা?

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসান মামুনের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রতিবাদ সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি খন্দকার মুফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য আলাউদ্দিন আহমেদ মজনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, আলকরা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুইঁয়া, আ’লীগ নেতা আকবর কবির শিশির, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবুল আউয়াল ভুইঁয়া সোহেল, ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিমুল, ইউনিয়ন আ’লীগের নেতা জিয়া উদ্দিন শিমুল, ৭নং ওয়ার্ডে মেম্বার মো: শাহ জাহাজাহান সাজু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মিয়াজী, সাবেক মেম্বার শাহাদাত হোসেন শিমুলসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

কুমিল্লার সদর দক্ষিণে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ইউনিয়নের ঘোষ গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।

সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, তাদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি ওদের নানার বাড়ি ঘোষ গাঁও গ্রামে থাকার ব্যবস্থা করেন। বাড়ি করার সময় জমির এক কোন থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। ১৫ ফিট/২০ ফিট এই গর্ত অনেক গভীর। পরিবার সূত্রে যা জানতে পারলাম, তারা হয়তো পানিতে খেলছিল। এ সময় দুজনে ডুবে মারা যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, দুজনের নিহতের বিষয়টি জেনেছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আইএমএফের দেনা শোধে কাতার থেকে ঋণ নিচ্ছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক:

কাতার সরকারের কাছ থেকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিচ্ছে আর্জেন্টিনা। ঋণ দাতা সংস্থা আইএমএফের ঋণের কিস্তি শোধ করতে এ ঋণ নেওয়া হচ্ছে। আর্জেন্টিনাকে সুদে এ ঋণ দেবে কাতার।

আর্জেন্টিনার অর্থমন্ত্রী সের্গিও মাসা শুক্রবার এ কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী সের্গিও মাসা বলেছেন, বাৎসরিক ৪ দশমিক ০৩ শতাংশ হারে সুদের শর্তে আর্জেন্টিনাকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিতে রাজি হয়েছে কাতার। সেই টাকা দিয়েই শোধ করা হবে আইএমএফের ঋণের কিস্তি।

সোমবার অর্থমন্ত্রী জানিয়েছিলেন, আইএএফের ঋণের কিস্তি পরিশোধে নিজেদের বিদেশি মুদ্রার রিজার্ভে হাত দেবে না সরকার।

একদিকে আর্জেন্টিনায় যেমন হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি, তেমনি অন্যদিকে পাল্লা দিয়ে কমছে দেশটির মুদ্রা পেসোর মান। ২০২২ সালে ডলারের বিপরীতে পেসোর মান ২৩ শতাংশ কমেছে।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্টিনায় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। এ বছরের এপ্রিলে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির গড় হার ছুঁয়েছে ১০০ শতাংশের কোঠা। এই পরিস্থিতিতে অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ৯৭ শতাংশ বাড়িয়েছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই দেশটিতে ১৯৯০ সালের পর থেকে এই পর্যায়ের মূল্যস্ফীতি আর দেখা যায়নি। এমনকি, আর্জেন্টিনার ইতিহাসে এর আগে কখনও মূল্যস্ফীতির হার ১০০ শতাংশেও পৌঁছায়নি। প্রকৃতপক্ষে, আর্জেন্টিনর আগে আগে বিশ্বের মাত্র দু’টি দেশের মূল্যস্ফীতি ১০০ শতাংশে পৌঁছানোর রেকর্ড পাওয়া যায়- ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়ে।

অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আর্জেন্টিনায়। এর আগে এই টালমাটাল অর্থনীতির জেরে স্বাভাবিকভাবেই বিব্রত দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

কুমিল্লার সদর দক্ষিণে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণে বিদেশি পিস্তল ও গুলিসহ কাউছার হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন, তিন রাউন্ডগুলি এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার সালমানপুর এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। কাউছার হোসেন সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

র্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক কারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন কাউসার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযা

বহিষ্কৃত শিক্ষার্থীদের হলে অবস্থান: ইকবালের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত প্রশাসনের

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের দুর্নীতি বিষয়ে বক্তব্যের সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার সেই সাংবাদিককে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কাজী নজরুল ইসলাম হল প্রশাসন।

গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়

তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও কোনো শিক্ষার্থীকেই পরিক্ষায় অংশগ্রহণসহ হলে অবস্থান করতে কোন বাধা প্রদান করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন। তবে প্রশাসনের ভিন্ন পদক্ষেপ দেখা যায় সাংবাদিক রুদ্র ইকবালের সময়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ০২ আগস্ট ২০২৩ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ সাপেক্ষে পরবর্তী কার্যার্থে কাজী নজরুল ইসলাম হলের হল প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়োরকে সাময়িক বহিষ্কারাদেশ বলবৎ থাকাকালীন হলে অবস্থান না করতে নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে ইকবাল মনোয়ার বলেন, ‘প্রথমত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মবহির্ভূতভাবে আমাকে বহিষ্কার করে শিক্ষার্থী হিসেবে আমার অধিকার হরণ করেছে, পরবর্তীতে হল ছাড়ার নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে আরেকটি অন্যায় সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেয়া হয়েছে। একজন শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই।’

এবিষয়ে জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে যে অনুলিপি দিয়েছে আমি সেটা দিয়েছি।’ এর আগে বহিষ্কৃত শিক্ষার্থীদের হলে অবস্থান না করার নির্দেশ কেনো দেওয়া হয়নি প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি তোমার সাথে মোবাইলে কথা বলতে পারব না। অফিসে আসেন এসব বিষয়ে কথা হবে।’

বুড়িচংয়ে চাঞ্চল্যকর কামাল হত্যার অন্যতম আসামি সাব্বির গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাজে বাঘের চর গ্রামের কামাল হত্যার আসামী সাব্বির কে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর (রায়পুর) গ্রামে মাদকে বাঁধা এবং পূর্ব বিরোধের জের ধরে রাজমিস্ত্রী কামাল হোসেন বেগকে ১৭ জুলাই রাত সারে ১০ টায় বাড়ি থেকে ডেকে নিয়ে সাবেক ইউপি মেম্বার শামীউল আহসান শিপনের ছেলে তূষার তার সঙ্গীরা সুরা ঘাতে হত্যা করে। হত্যা কান্ডের পর সকল আসামি পালিয়ে যায়। এঘটনার পর বুড়িচং থানায় ৯ জনকে নামীয় ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। ২৮ জুলাই বুড়িচং থানার এস আই এম রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঢাকায় অভিযান চালিয়ে হুকুম দাতা আসামি শামীউল আহসান শিপন মেম্বার কে গ্রেফতার করে।

পরে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই এম রুহুল আমিন তথ্য প্রযুক্তির ব্যবহার করে গত শুক্রবার রাতে নোয়াখালী জেলার সোনাই মুড়ী উপজেলার জোয়াগা এলাকার মোস্তফা কামালের গরুর খামারে অভিযান চালিয়ে সঙ্গীয় ফোর্সসহ। এসময় মামলার ৪ নম্বর এজহার নামীয় আসামি মোঃ সাব্বির (১৮) কে গ্রেফতার করে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ি নিয়ে। শনিবার দুপুরে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য হত্যা মামলার হুকুম দাতা আসামি শামীউ আহসান শিপন মেম্বার গ্রেফতার হওয়ায় এলাকার সকল মসজিদে মুসুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

মুরাদনগরে শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মাহবুব আলম আরিফ:

সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে তার স্মরণে মুরাদনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুরাদনগর শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খলিলুর রহমান।

উপজেলা সমাজ সেবা অফিসার বরুন চন্দ্র দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. এনামুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর ইসলাম, সহকারী প্রোগ্রামার রাফিদ উদ্দীন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, মুরাদনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ।

এ সময় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ৭৫-এর ১৫ আগস্ট কালরাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ঢুকে খুনিরা প্রথমেই হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালকে। তবে শারীরিকভাবে শেখ কামালকে হত্যা করলেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় তাঁর প্রদর্শিত পথ, আদর্শ এবং দিকনির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল।

আলোচনা সভা শেষে মুরাদনগর শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র প্রয়াত শেখ কামালের জন্মবার্ষিকী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়েছে।

৫ই আগষ্ট শনিবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে এ উপলক্ষ্যে
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কো-অর্ডিনেটর, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার প্রকাশনা উপ-কমিটির সদস্য, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব খলিলুর রহমান বিএসসির পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম।

এসময় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর আয়োজনে গত ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরের আগষ্ট মাসে ৪টি পোগ্রাম পরিচালিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় ৫ই আগষ্ট শেষ কামালের জন্মবার্ষিকী পালন করেছে এলাকাবাসী। আগামী ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা
দিবসে আলোচনা সভা, দোয়া, কুরআন খতম, এতিমদের খাবার বিতরণেরমাধ্যমে পালিত হবে বলে জানিয়েছেন বজলুর রশিদ বুলু।