All posts by jitu

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হেলস

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ইংলিশ টপঅর্ডার ব্যাটার অ্যালেক্স হেলস। জাতীয় দলের জার্সি গায়ে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের শেষ স্মৃতি হয়ে রইলো ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

গত বছর নভেম্বরে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হেলস।

জাতীয় দলের বাইরে গত নয় মাস ধরে। এই সময় ইংল্যান্ডের টিম ম্যানেজম্যান্টের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে টুকটাক আলোচনা হয়েছে হেলসের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তিনি জাতীয় দলকে সময় দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত অবসরই নিয়ে নিলেন।

৫০ ওভারের ক্রিকেট খেলেছেন সবশেষ চার বছর আগে। ফলে ভারতে আসন্ন বিশ্বকাপের দৌড়ে হেলস ছিলেন না। তবে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা করে নেওয়ার ভালো সুযোগ ছিল।

জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে হেলস ফিরেছিলেন গত সেপ্টেম্বরে, তিন বছর বিরতির পর। এরপর তো খেলে ফেলেছেন বিশ্বকাপও।

সবমিলিয়ে ১২ বছরের ক্যারিয়ারে ৭০টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন হেলস। ওয়ানডেতে ৩৭.৭৯ গড়ে করেছেন ২৪১৯ রান। সেরা ইনিংস ১৭১ রানের। টি-টোয়েন্টিতে তার গড় ৩০.৯৫। স্ট্রাইকরেট ১৩৮.৩৫। আছে অপরাজিত ১১৬ রানের ইনিংসও।

এছাড়া ২০১৫ সালে অভিষেক হওয়ার পর আট মাসে ১১টি টেস্ট খেলেছেন হেলস। টেস্টে তেমন আলো ছড়াতে পারেননি। ২৭.২৮ গড়ে করেছেন ৫৭৩ রান।

তবে সীমিত ওভারের ফরম্যাটে ইংলিশ ক্রিকেটে তার মনে রাখার মতো অবদান আছে। একটি বিশ্বকাপ ট্রফি থাকার সৌভাগ্যও বা কজন ক্রিকেটারের হয়!

নোয়াখালীতে বিএনপির সমাবেশ, মামুনুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শুক্রবার ( ৪ আগস্ট) বিকেল ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে নোয়াখালী জেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠন গুলো। সমাবেশ শুরুর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মিরা সমাবেশস্থলে জড়ো হয়।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ ও জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দীন দুখু প্রমূখ।

সমাবেশে বক্তারা এই রায়কে সরকারে পাতানো রায় বলে আখ্যায়িত করে, এই সাজার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান। এই মিথ্যা রায় দিয়ে বিএনপির নেতাকর্মিদের ভয় দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

এর আগে, বৃহস্পতিবার ৩ আগস্ট এই সাজার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মাইজদী বাজারের প্রধান সড়কে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। একই দিন দুপুরের দিকে নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সেখানে বক্তব্য দেন নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম জাকারিয়া। এছাড়া বুধবার রাতে তাৎক্ষণিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কারাবন্দি ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস নোয়াখালী জেলার উত্তর শাখার উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

একই দিন দুপুর ২টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের মোরশেদ কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় খেলাফত মজলিসের নেতাকর্মিরা বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ কারাবন্দি উলামায়ে কেরামের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

বাংলাদেশ যুব খেলাফত মজলিসের নোয়াখালী শাখার সভাপতি মুফতি মাওলানা নুর উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খেলাফত যুব মজলিস নোয়াখালী শাখার সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান , ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মোবারক হোসেন প্রমূখ।

ভাড়া বাসায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগ, তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ইমাম হোসেন সিফাত (২২) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের মনির উদ্দিন জমাদার বাড়ির সালা উদ্দিনের ছেলে।

শুক্রবার (৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিত সিফাত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি ধমকি দিত। গত ১৮ জুলাই সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুর ভান্ডারী স্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া ঘরে ওই কিশোরীকে আটক করে রাখে অহরণকারী সিফাত। পুলিশ গত বৃহস্পতিবার ৩ আগস্ট রাত ১০টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামিকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৮

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনারকবলে পড়েছে। এতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গছে। বাসটিতে বিদেশিদের পাশাপাশি স্থানীয় নাগরিকও ছিল। বৃহস্পতিবার (৩ আগস্ট) মেক্সিকোর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, দুর্ঘটনারকবলে পড়া বাসটি মেক্সিকো সিটি থেকে উত্তর সীমান্ত শহর টিজুয়ানার দিকে যাচ্ছিল। বাসটিতে ৪২ জন যাত্রীর মধ্যে ভারত, ডোমিনিকান রিপাবলিক ও আফ্রিকার দেশগুলোর নাগরিকও ছিল।

নায়ারিত রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। তাছাড়া এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছে, কিছু যাত্রীর গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে।

মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যায় অভিবাসনপ্রত্যাশীরা। প্রায়ই দেশটিতে এ ধরনের বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়।

মেক্সিকোর বেশির ভাগ সড়ক দুর্ঘটনা মূলত উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে ঘটে থাকে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে আগত অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়লে অন্তত ১৭ জন নিহত।

পরে গত জুলাই মাসে ওক্সাকায় একটি যাত্রীবাহী বাস একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে কমপক্ষে ২৯ জন নিহত হয়।

তামিমের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে যা বললেন পাপন

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে ওয়ানডের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে এ তথ্য জানান তামিম।

কিন্তু তামিমের অধিনায়কত্ব থেকে সরে আসায় নেতৃত্বে কে থাকবেন—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ-অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন।

তিনি বলেন, এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।

দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন তামিম। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দুটি ইনজেকশন নেন তিনি। এর পর তামিমকে পুরোদমে অনুশীলনে ফিরতে লাগবে সপ্তাহ দুয়েক। তার পরও তার ফেরার নিশ্চয়তা নেই। সব মিলিয়ে পুরো ফিট হয়ে নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশায় এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।

বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণ দ্বারা নির্ধারণ হোক: প্রত্যাশা ভারতের

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভারত। বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের দ্বারা নির্ধারণ করা হোক। তবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এমন আশা প্রকাশ করে ভারত। ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের দেশে পড়ে’ বলেও উল্লেখ করেন তিনি।

অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে। আমরা সেটাই মেনে নেবো।

তিনি আরও বলেন, অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না। পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধীদলের দাবির মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘বিভিন্ন’ মতামত নিয়ে ভারত কী ভাবছে- এমন প্রশ্নে অরিন্দম বাগচি বলেন, আমি মনে করি (বাংলাদেশে) অনেক কিছুই হচ্ছে, সমগ্র বিশ্ব হয়তো এটা নিয়ে মন্তব্য করছে, কিন্তু ভারত ভারতই। তত্ত্বাবধায়ক সরকারসহ কোনো বিষয়েই আমার কোনো মন্তব্য নেই।

সৌদিতে কুমিল্লার যুবকের রহস্যজনক মৃত্যু, মরদেহ দেশে আনার দাবি

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের জেদ্দা প্রদেশে মোঃ রুহুল আমিন (৩০) নামের এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত মোঃ রুহুল আমিনের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় এলাকায়। তার পিতার নাম মোঃ কুদ্দুস মিয়া।

গত বুধবার (২ আগস্ট) সৌদি আরবের সময় বিকাল ৩ টা ও বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। এ খবরে রুহুল আমিনের পরিবারে আহাজারিতে এলাকায় শোকের মাতম বইছে।

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, জীবিকার তাগিদে রুহুল আমিন গত দুই বছর পূর্বে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিস্কারের (বলদিয়া) কাজ করেন। ঘটনার দিন বুধবার রাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখতে পান তাদের ছেলে রুহুল আমিন ওইদিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।

সৌদি আরবে অবস্থানরত নিহতের বড় ভাই আল আমিনের নিকট পরিবারের পক্ষ থেকে ঘটনার সত্যতা জানতে চাইলে আল আমিন তাদের জানায়, ময়লা ফেলার সময় তাদের ময়লার গাড়ির চাপায় সে মারা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহত রুহুল আমিনের মরদেহ উদ্ধার করেছে।

এছাড়া ঘটনার সময় সাথে থাকা তার এক সহযোগী ও তাদের গাড়ির চলককে সৌদি পুলিশ আটক করেছে বলেও জানান তিনি। তাই সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং রুহুল আমিনের মরদেহ দেশে আনার দাবি করছেন নিহতের পরিবার।

নিহত রুহুল আমিনের দেশে মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের জান্নাতুল ফেরদৌস নামের একটি কন্যা সন্তান রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার কাছ থেকে শুনলাম। তবে আমার কাছে কেউ আসেন নি। রুহুল আমিনের মরদেহ দেশে আনার জন্য আমার থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে শনাক্ত ৫

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবসহ উপজেলার অন্যান্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ডেঙ্গু পরীক্ষার পর এই রোগীগুলোর ডেঙ্গু শনাক্ত করা হয়। এ ছাড়াও গত মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে ১০ জন ও এ মাসে আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে খবর নিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

উপজেলার সাধারণ মানুষসহ সচেতন মহলের দাবী পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে সচেষ্ট না হলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করবে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) ডেঙ্গু শনাক্ত রোগীরা হলেন, তানজিনা (১৯), শিউলী (২৬), মরিয়ম (১৮), জুনায়েদ (১৫) ও সিফাত (৭)।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, ব্রাহ্মণপাড়ায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে অধিকাংশই ঢাকা ফেরত। যাদের শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ তাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি পরিমাণে ফ্লুয়িড গ্রহণ, যেমন, ডাবের পানি, শরবত, বেশি বেশি তরল খাবার খেতে হবে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি মশারী টানানো অবস্থায় থাকতে হবে। ডেঙ্গু সচেতনতায় নিজেদের বসবাসের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

মুরাদনগরে স্মার্ট রেকর্ড রুমের উদ্বোধন করলেন কুমিল্লা জেলা প্রশাসক

মাহবুব আলম আরিফ:

দালালের দৌরাত্ম্য, সাধারণ মানুষের হয়রানি ও বাড়তি টাকা আদায় নিয়ে নেতিবাচক ধারণা পাল্টে দিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা ভূমি অফিস। সেখানে উদ্বোধন করা হয়েছে স্মার্ট রেকর্ড রুম। যার মাধ্যমে দুই মিনিটেই সেবাগ্রহীতারা পেয়ে যাবেন খারিজের সকল নথি। ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদার একান্ত প্রচেষ্টায় পরিত্যাক্ত একটি ঘরকে বানানো হয়েছে স্মার্ট রেকর্ড রুম।

বৃহস্পতিবার সকাল ১০টায় মুরাদনগর উপজেলা ভূমি অফিসে স্মার্ট রেকর্ড রুমের উদ্বোধন করেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ প্রমুখ।

মুরাদনগরে বিশিষ্টজনদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়ে সভা

মাহবুব আলম আরিফ:

কুমিল্লার মুরাদনগরে বিশিষ্টজনদের সাথে নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্বে সাভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম