Tag Archives: কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে সিএমপি চট্টগ্রাম এর কর্ণফুলী উপজেলার মৃত. শাহ আলম এর ছেলে মোঃ আবুল হোসেন @ সোহেল (২৪)।

পৃথক অন্য আরেকটি অভিযানে ১৪ আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের ভূপেন কর্মকার এর ছেলে মনোজ কর্মকার (৩৪)।

মঙ্গলবার (১৫ আগস্ট) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, চাপাইনবাবগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেন্সিডিলসহ মোঃ সায়েম ভূইয়া (২২) নামের মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই দুপুরে কোতয়ালী মডেল থানাধীন মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ সায়েম ভূইয়াকে (২২) আটক করা হয়। সে কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের মোঃ ওহাব ভূইয়ার ছেলে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি স্কুটার বাইক জব্দ করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে ২২ জুলাই দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত স্কুটার বাইক ব্যবহার করে কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ও পলাতক আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২ মার্চ বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকা থেকে ০৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত যুবক লালমাই উপজেলার দোশারীচৌ গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ খোরশেদ আলম (২৯)।

পৃথক আরেকটি অভিযানে ২ মার্চ রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন অনণ্যপুর এলাকা থেকে ৬ গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত যুবক গাজীপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজিব হাসান ওরফে রাজু (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় এবং কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ ও সদর এলাকা থেকে ৫ কেজি গাঁজা এবং ১৮০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল ১৮ ফেব্রæয়ারি রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার বিশ্বরোড এবং সদরের দূর্গাপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজা ও ১৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম গ্রামের আবুল কাসেমের ছেলে মোঃ সুমন (২৪), সদর উপজেলার ধনপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মোঃ নূূর ইসলাম (৩০), ধর্মপুর এলাকার মৃত. নূর নবীর ছেলে মোঃ সোহাগ (২৪)। এ অভিযানে মোঃ সুমন ও নূূর ইসলামের কাছ থেকে ৫ কেজি গাঁজা এবং সোহাগের নিকট হতে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।