,

কুসিকের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে সাবেক ছাএদল নেতা আক্তারের ফুলেল শুভেচ্ছা

আজকের কুমিল্লা ডট কম :
March 16, 2026
news-image

হাবিবুর রহমান মুন্না।। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় আক্তার হোসেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সফলতা কামনা করেন এবং কুমিল্লা নগরীর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্বে কুসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন প্রশাসকের প্রতি অভিনন্দন জানিয়ে কুমিল্লা নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।