,

কুমিল্লায় ইটভাটায় শিশুশ্রমের অভিযোগে অর্থ জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার দুটি ইটভাটায় শিশুশ্রমের অভিযোগে মালিক পক্ষকে
৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ইটভাটার দুটি
ট্রাকের চালককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ট্রাক
দুটি জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ ফেব্রয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে
বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন
নির্বাহি ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি ও ইমদাদুল হক তালুকদার।

শিশুশ্রমের অভিযোগে জিহান অটো ব্রিক্স ও এমআর ব্রিক্স কর্তৃপক্ষকে ৫০
হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

নির্বাহি ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি এ বিষয়টি নিশ্চিত করেছেন।