All posts by jitu

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে যুবক খুন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে মাসুম সরকার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম মামুনের বড় ভাই ও কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে ।

রোববার বিকেলে উপজেলার কামাল্লা মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন জানান, প্রতিবেশী মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতো। ওই ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুম সরকারের সাথে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে গত শনিবার ২৯ জুলাই আমার বড় ভাই মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে সিদ্দিকুর রহমানের ছেলেরা। পরে এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। রোববার বিকেলে পুনরায় মাসুম ভাইয়ের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে তারা। অভিযুক্তরা কামাল্লা মাদ্রাসা মাঠে ফুটবল খেলা দেখতে এসেছে জানতে পেরে মাসুম ভাই সেখানে গিয়ে তাদের কাছে পাইপ ভাঙ্গার কারণ জানতে চায়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুম ভাইয়ের উপর হামলা চালায় তারা। এক পর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে মাসুম ভাইয়ের পেছনে আঘাত করলে তিনি মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।

মুরাদনগরে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে নিমাইজুড়ি নদী দখল

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয় নামে সাইনবোর্ড টানিয়ে চাপিতলা নিমাইজুড়ি নদী দখল করে পাকা দোকান ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে ইউয়িন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের নেতারা অবশ্য জানিয়েছেন, ওই কার্যালয় সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।

জানা যায়, উপজেলার পূর্ব ঘোড়াশাল থেকে প্রবাহিত হওয়া নদীটি চাপিতলা গ্রাম হয়ে রামচন্দ্রপুর তিতাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। এটি বুড়িনদীর একটি শাখা। যার নাম নিমাইজুড়ি নদী। এক সময় এ নদী দিয়ে যাত্রী ও মালবাহী শত শত নৌকা এবং ট্রলার চলাচল করতো। কিন্তু নদীটির দুই পাড় দিয়ে দখল হয়ে যাওয়ায় আজ বিলীনের পথে এই নদী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাপিতলা-বৃষ্ণপুর সড়ক ও কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের পাশদিয়ে গিয়ে বয়ে যাওয়া নদীর দুই পাড়দিয়ে অবৈধ দখল করে নির্মাণ হয়েছে দোকান ঘর। অপর দিকে চাপিতলা-বৃষ্ণপুর সড়কের দক্ষিন দিকে নদীর পারে অনেক অংশ নিয়ে নির্মাণ করা হচ্ছে পাকা দোকান ঘর। এরই পাশে টানানো হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের একটি সাইনবোর্ড। তাতে লিখা রয়েছে, “ভিত্তি প্রস্তুত স্থাপন ৮নং চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগে অঙ্গ ও সহযোগী সংগঠন এর অফিস”।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তাদের দল এখন খমতায়। তাদের বরিুদ্ধে কথা বলার শক্তি কারোর নেই। দলীয় কার্যালয়ের নামে ইউয়িন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এই নদীর উপর পাকা দোকান ঘর নির্মাণ করছেন। প্রশাসন সহযোগিতা ছাড়া এই অবৈধ দখল বন্ধ করা সম্ভব না।

এ বিষয়ে অভিযোক্ত চাপিতদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম পাকা ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, এটি দোকান ঘর নয়, চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস করা হচ্ছে। নিাইজুড়ী নদীর বিভিন্ন স্থানে দখল করে অনেকেই দোকান ঘর করে ব্যবসা করছে কিন্তু আমাদের আওয়ামীলীর অফিস নির্মাণ করছি বলে অনেকেই এইনিয়ে বিভিন্ন কথা বলছে। অনেকে দোকান ঘর করে টাকা খাইতেছে, সেটা কোন অপরাদ না? আজ আমরা আওয়ামীলীগের অফিস করতেছি তাতে অনেকের সমস্যা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আমরা অফিস করতে পারব না?

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের সভাপতি আবু মুছা আল কবির বলেন, আমি জানি এখানে ইউনিয়ন আওয়ামীলীগের অফিস নির্মাণ করা হচ্ছে। কিন্তু দোকান ঘর নির্মাানের বিষয়টি আমার জানা নেই। ত্রপরর বিষয়টি নিয়ে আমি খোজঁ খবর নিচ্ছি।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু বলেন, নিাইজুড়ী নদীর উপর আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করার বিষটি উপজেলা আ’লীগ কিছুই যানে না। আমরা বিষয়টির বিষয়ে খবর নিচ্ছি।

মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো: নাজমুল হুদা বলেন, সরকারী স্থানে কেহই স্থাপনা নির্মাণ করতে পারেনা। বিষয়টি আমার জানা নেই। ঘটনারস্থলে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। বিষয়টি সত্য হলে ওই স্থাপনাটি উচ্ছেদ করা হবে।

কপালে দলের পদবি লাগিয়ে চাঁদাবাজির দিন শেষ, ধরা পড়লে বহিষ্কার: ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কপালে দলের সভাপতি সেক্রেটারির পদবি লাগিয়ে চাঁদাবাজি করবেন যদি কেউ এ ধরনের আশা করে থাকেন, তাহলে আপনি ভূল করছে। কপালে দলের পদবি লাগিয়ে চাঁদাবাজির দিন শেষ। যদি কেউ এ ধরনের কাজে ধরা পরে, তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে। কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এ কথা বলেন।

তিনি আরো বলেন, দলের পদ-পদবি পেতে প্রতিযোগিতা না করে, দলের জন্য কিছু করার চেষ্টা করুন। তাহলে দলই আপনাকে খুজে বের করে পদ-পদবি দিবে। আমি এ আসনে নির্বাচিত হওয়ার পর থেকে সকল সেক্টরের চাঁদাবাজি মুক্ত করতে পেরেছি। এখন যদি কেউ দলে থেকে পদবির বড়াই দেখিয়ে চাঁদাবাজি করতে চায়, সেটার পরিনাম খুব খারাপ হবে। দল থেকে বহিষ্কারের পাশাপাশি ওই ব্যাক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার সন্ধ্যায় মুষ্ঠদনগর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের উপস্থিতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ ছফিউল্লাহ ভুইয়ার সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।

মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম জিলানী শ্যামল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাবুদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য পার্থ সারথী দত্ত, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও বিষয়ক সম্পাদক আবদুর রহিম সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আক্তার হোসেন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন পোদ্দার, মহিলা বিষয়ক সম্পাদিক এডভোকেট আছমা আক্তার রত্না, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম প্রমুখ।

 

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ নেতা সারওয়ারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

 

স্টাফ রিপোর্টার :

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ বিশেষ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে শোভাযাত্রা করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রামের রাজপথে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ কাফনের কাপড় মাথায় বেধে মোটরসাইকেলে করে শোভাযাত্রা বের হয়।

রবিবার দুপুরে জেলার তিতাসসহ বিভিন্ন সড়কে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। শনিবার (২৯ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার টুম্পাকে স্বামীর বাড়িতে হত্যা করে কৌশলে লাশ বাবার বাড়িতে পৌঁছে দিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে। গৃহবধূ টুম্পা জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাজী শফিকুর রহমানের মেয়ে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

নিহত টুম্পার পিতা কাজী শফিকুর রহমান বলেন, ‘জান্নাতুল ফেরদৌস টুম্পার স্বামী গত শুক্রবার (২৮ জুলাই) বাহরাইন থেকে দেশে আসে। এ সময় টুম্পা আমাদের বাড়িতে অবস্থান করছিল। শনিবার (২৯ জুলাই) দুপুরে সাইফুল আমাদের বাড়িতে দুপুরের খাবার খেয়ে টুম্পাকে নিয়ে তার নিজ গ্রাম বড়পুষ্করনীর বাড়িতে যায়। সন্ধ্যার দিকে সাইফুল আমাদের বাড়ির সামনে একটি সিএনজি অটোরিকশায় অচেতন অবস্থায় টুম্পাকে নিয়ে এসে বলে “আপনাদের মেয়ে অসুস্থ। তাকে হাসপাতালে নিতে হবে। আপনারা আমার সাথে আসেন।” তখন টুম্পার মা নাসিমা বেগম ও আমার এক নিকট আত্মীয়সহ তাকে নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘ডাক্তার টুম্পাকে মৃত ঘোষণা করলেও সাইফুল তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেবে বলে কৌশলে অ্যাম্বুলেন্সে তুলে লাশ আমাদের বাড়িতে নিয়ে আসে এবং ঘরে রেখে উধাও হয়ে যায়।’

নিহতের মা নাসিমা বেগম বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই টুম্পার স্বামী সাইফুল আমার মেয়ের লাশ ঘরে রেখে উধাও হয়ে যায়। আমরা পরে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাই। সাইফুল তার বাড়িতে নিয়ে আমার মেয়েকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করেছে।’ তবে কী কারণে হত্যা করা হয়েছে তা বলতে পারেননি তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো: সোলেমান বাদশা বলেন, ‘গৃহবধূ টুম্পাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালো চিহ্ন রয়েছে। আমরা তাকে মৃত ঘোষণা করলে তার স্বামী সাইফুল আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরে লাশ উন্নত চিকিৎসার কথা বলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সে চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে বাহরাইন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’

চৌদ্দগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রধান আসামী মোয়াজ্জেম আটক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে এশিয়ান টিভির সাংবাদিক কামাল হোসেন নয়ন এর উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন প্রকাশ নওশাদকে আটক করেছে থানা পুলিশ। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে ব্যক্তিগত কাজ সেরে কামাল হোসেন মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। দোয়েল চত্ত¡র এলাকায় পৌঁছলে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন নওশাদ এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন যুবক সাংবাদিক কামাল হোসেন নয়ন এর উপর সন্ত্রাসী হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় সাংবাদিক কামালের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার ওই মামলার প্রধান আসামী মোজাজ্জেমকে আটক করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর হামলাকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সাংবাদিকের উপর হামলার সংবাদ পেয়েই দ্রæত ঘটনাস্থলে পুলিশ যায়। তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। শনিবার রাতে হামলার মূলহোতা মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হামলার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে আরো ছয় জনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে সে। রোববার তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ এবং প্রবীণ বিদায়

 

চাঁদনী আক্তার, কুবিঃ

রবিবার (৩০ জুলাই) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় পদার্থ বিজ্ঞান বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী হুমায়রার সঞ্চালনায় বিভাগটির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন বলেন , ”বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো জ্ঞান সৃষ্টি করা। একটি বিশ্ববিদ্যালয় তখনই উন্নতির শিখরে পৌছায় যখন শিক্ষক-শিক্ষার্থীরা বড় বড় জার্নালে গবেষণা প্রকাশ করতে সক্ষম হয়। পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা যেমন গবেষণায় অবদান রেখেছে একই ভাবে শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়সহ আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, ”বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে একবার ভর্তি হওয়ার পরই এই পরিচয় সারাজীবনের জন্য হয়ে যায়। নবীন যারা ক্যাম্পাসে এসেছে এবং যারা বিদায় গ্রহণ করবে তারা যেন ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখে।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মুহাম্মদ হেলাল ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলহাস মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রেজিস্ট্রার ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু তাহের ও বিভাগের অন্যান্য শিক্ষকরা।

এসময় বিভাগটির দশম ও এগারো তম আবর্তনকে বিদায় প্রদান করা হয় ও ষোলো তম আবর্তনকে বরণ করে নেওয়া হয়।

কুবি শিক্ষক রেজা’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক শাহ একলিমুর রেজা’র অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পরিসংখ্যান বিভাগ। আজ রোববার (৩০ জুলাই) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হল রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী পলাশ হাসানের সঞ্চালনায় এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খলিফা মোহাম্মদ হেলাল।

এছাড়াও প্রয়াত শিক্ষক শাহ একলিমুর রেজার মা ও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষক শাহ একলিমুর রেজার উপর একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

শোকসভায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তবে এমন অকাল মৃত্যু আমাদের জন্য সহ্য করা কষ্টের। একলিমুর রেজা অতি ভদ্র,নম্র,শান্তশিষ্ট ও শ্রদ্ধাশীল স্বভাবের মানুষ ছিলেন।
তিনি জানিয়েছেন,মরহুমের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে শাহ একলিমুর রেজার নামে একটা ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও বিভাগে যে উপবৃত্তি প্রদান করা হয়, এখন থেকে ঐ বৃত্তির নাম মরহুমের নামে হবে। তার দেখানো পথে শিক্ষার্থীদের চলার আহ্বান করেন।
তিনি আরো জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের এক দিনের বেতন তার ( রেজার) পরিবারকে প্রদান করা হবে। এবং উপাচার্য বিশেষ তহবিল থেকেও আর্থিক সাহায্য সহযোগিতা করা হবে।

উপাচার্য জানিয়েছেন, চিকিৎসার গাফিলতির করার উদ্দেশ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজের (কুমেক) উদ্দেশ্যে একটি চিঠি দিবেন। যাতে করে দ্বিতীয়বার কোনো ব্যক্তির সাথে এমন ঘটনা না ঘটে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের উপকরণ বৃদ্ধির সর্বাত্মক চেষ্টা করবন এবং মেডিকেল সেবা রাত ৮ পর্যন্ত খোলা রাখার উদ্যোগ গ্রহন করবেন।

শোকসভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির মরহুম শিক্ষককে স্মৃতিচারণ করে বলেন, শাহ একলিমুর রেজা অত্যন্ত বিনয়ী ও শান্ত স্বভাবের একজন মানুষ। সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজের মেধার মাধ্যমে আজ এখানে আসতে পেরেছেন। তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম মানুষ। তাই বিশ্ববিদ্যালয় থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সাহায্য করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই মধ্যরাতে ব্রেইন স্ট্রোকে তিনি মৃত্যুবরণ করেন। গত ২৩ জুলাই ৬ দফা দাবিতে মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা।

নোয়াখালীতে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক ভুয়া মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত ডা: মো.নুরুল হাসান (৫০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় আবদুর রাজ্জাকের ছেলে।

রোববার (৩০ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর নাপিতের পোল এলাকার একটি হসপিটাল থেকে তাকে আটক করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ২০২০ সাল থেকে নুরুল হাসান নোয়াখালীর গুডহিল হসপিটাল কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল রোগী দেখে আসছেন। তার দেওয়া রিপোর্ট নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হয়। পরে শনিবার সন্ধ্যার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সিভি