All posts by jitu

সদরের পাচঁথুবীতে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ৫০ কেজি গাঁজাসহ  ইমরান হোসেন এমরান (২৮)  নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ  গোপন সংবাদের ভিত্তিতে সদরের পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী দক্ষিণ নতুন পাড়া গ্রামের জলিলের বাড়ীর দক্ষিণ পাশে গোমতী আইলের নিচে পরিত্যক্ত একচালা টিনের ঘরের তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমরান হোসেন এমরানকে আটক করা হয়।

আটক হওয়া  ইমরান হোসেন এমরান কুমিল্লা সদরের পাঁচথুবী কেরানী বাড়ীর আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ সিএনজি অটোরিক্সা জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে  ৫০ কেজি গাঁজাসহ  একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) ভোর সোয়া ৬ টায়  চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) লিটন চাকমা এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা এলাকার বিজয়করা স্কুল এন্ড কলেজ এর উত্তর পাশে গাংরা টু চৌধুরী বাজার গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা চালক পুলিশ দেখতে পেয়ে উক্ত সিএনজি অটোরিকশা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। উক্ত সিএনজি তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গাঁজাসহ সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

সদর দক্ষিণে ১ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের উলুরচর এলাকায় অভিযান পরিচালনা করে  ১ হাজার পিস ইয়াবাসহ  মো: জসিম (২৪) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

২৫ জুলাই রাত ৮টায়  জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/নাসিম উল হক ইমরান, এএসআই/সজীব বড়ুয়া ও সংগীয় ফোর্স  গোপন সংবাদের ভিত্তিতে  সদর দক্ষিণের উলুরচরের  চৌয়ারা-টু-কুমিল্লা গামী পুরাতন মহাসড়কের মা মসলা মিল এর সামনে পাকা রাস্তার উপর থেকে মো: জসিমের দেহ তল্লাশী করে তার পড়নে থাকা জিন্স প্যান্টের ডান পাশের পকেট হতে ৫ টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকেট এর ভিতরে রক্ষিত প্রতিটিতে ২ শত পিস করিয়া মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটক হওয়া মোঃ জসিম কুমিল্লার সদর দক্ষিণের মুড়াপাড়া গ্রামের মৃত. আইয়ুব আলীর ছেলে।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল কুমিল্লার যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আবুল হাশিমের (৪২) বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দেশটিতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামে আরেক বাংলাদেশি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি আবুল হাশিম কাসা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে একটি মুদি দোকানের মালিক ছিলেন। দুর্বৃত্তরা ঘটনার দিন ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে তাকে গুলি করে।

সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে মেঝেতে হাশিমের নিথর দেহ পায়। ঘটনার ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত আবুল হাশিমের ছয় বছরের এক ছেলে, দুই বছরের এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে অ্যারিজোনায় বসবাস করতেন। তিনি ও তার সাত ভাই-বোনের সবাই বাস করেন একই শহরে।

কানাডার নাগরিকত্ব নেওয়ায় চাকরি হারালেন বিসিএস কর্মকর্তা

অনলাইন ডেস্ক:

কানাডার নাগরিকত্ব গ্রহণ করায় বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা জামশেদ মিনহাজ রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (রিজার্ভ) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামশেদ মিনহাজ রহমান সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৩১(এ) অনুযায়ী সরকারের অনুমতি ছাড়াই বিদেশি (কানাডিয়ান) নাগরিকত্ব গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যমতে, তিনি কানাডিয়ান পাসপোর্ট (যার নম্বর- GJ448520) ব্যবহার করে ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালে বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

জামশেদ মিনহাজ রহমান বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেও সরকারের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা নেন। বিদেশি নাগরিকত্ব গ্রহণের অভিযোগের ভিত্তিতে গত বছরের ৭ ফেব্রুয়ারি কারণ দর্শানো নোটিশের পাশাপাশি কানাডিয়ান পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাঁকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি কানাডিয়ান পাসপোর্ট জমা না দিয়ে ২০১৭ সালের মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের (যার নম্বর-AD 9272573) আংশিক ফটোকপি জমা দিয়েছেন।

এরপর গত বছরের ৮ মার্চ সবশেষ বিদেশ ভ্রমণকালে ব্যবহৃত পাসপোর্টের মূল কপি সাত কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলে তিনি কোনো জবাব দেননি। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জামশেদ মিনহাজ রহমানকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি সেটিরও জবাব দেননি। দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী জামশেদ মিনহাজ রহমানকে ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সে মোতাবেক একই বিধিমালার বিধি ৭(১০) ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শ) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হলে কমিশন এ বিষয়ে একমত পোষণ করে।

তাকে ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদানের প্রস্তাবে রাষ্ট্রপতি সদয় সম্মতি প্রদান করেন। জামশেদ মিনহাজ রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী সরকারি ‘চাকরি থেকে বরখাস্তকরণ (Dismissal from Service)’ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

মুরাদনগরে আসামি গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুরুন্ডী গ্রামের জালাল ভূইয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ১২ দিন পরও এই ঘটনায় হওয়া মামলার কোন আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামি গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

ব্যবসায়ী জালাল ভূইয়া কুরুন্ডী গ্রামের মৃত জুলু মিয়ার ছেলে। ১৪ জুলাই কুরুন্ডী গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হন জালাল ভূইয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় হামলার ৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।

এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার দুপুর ২ টার দিকে কুরুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার তিন রাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা শাহজাহান, ইউপি সদস্য সবুজ ভূইয়া, মহন ভূইয়া, আক্কাস ভূইয়া, আলমগীর হোসেন, রফিয়া খাতুন, তানজিনা খাতুন প্রমুখ।

এ সময় বক্তারা ঘটনার ১২ দিন পরও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং ব্যবসায়ী জালাল মৃত্যুর আগে ভিডিও ফুটেজে বলে যাওয়া অভিযুক্তদের নাম মামলায় না দেয়ায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তারা আরো বলেন বর্তমানে ওইসব হামলাকারি সন্ত্রাসী নূরুল ইসলাম, শিশু মিয়া, ইউনুস, সাইফুল, আলআমিন, সজীব, হক মিয়া, সুজন, সুমন, কাজল, ইউসুফ, রুপ মিয়া, শিবির মিয়া ও তাদের পরিবারের লোকজন বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছেন টাকা দিয়ে এইসব মামলা খেয়ে ফেলবো পরে তদেরকেউ দেখে নিবো। তাই এখন জালালের পরিবারের লোকজনসহ আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভোগছে গ্রামবাসী। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই গ্রামে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধূরী বলেন, এ ঘটনায় জালাল ভূইয়ার ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে গত ১৬ জুলাই শুক্রবার রাতে একটি মামলা রুজু করেছেন। বর্তমানে ওই মামলায় অভিযুক্ত ৫জন আদালত থেকে জামিনে আসে। বাকীরা পলাতক তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জালাল ভূইয়া মারা যাওয়ার বিষয়ে আদালতকে অবহিত করা হবে। আদালত মনে করলে আসামীদের জামিন বাতিল করতে পারে। তবে নিরপরাধ কোন ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না।

চৌদ্দগ্রামে ৪৮ বোতল বিদেশি মদসহ একজন আটক

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৮ বোতল বিদেশি মদ সহ এক মাদক কারবারীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭:১০ টায় চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ চান্দিশকরা সাকিনে লাকসাম রোডের জনৈক হাজী আলা উদ্দিনের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে একজনকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া এলাকার সফিক মিয়ার ছেলে আবুল কালাম(৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) লিটন চাকমা ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ চান্দিশকরা সাকিনে লাকসাম রোডের জনৈক হাজী আলা উদ্দিনের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৪০(চল্লিশ) বোতল রয়েল গ্রিন হুইসকি এবং ০৮(আট) বোতল রয়েল স্টেগ ডিলাক্স্য হুইসকিসহ মোট ৪৮ বোতল বিদেশি মদ সহ মাদক উদ্বার করা হয়েছে।

এই ঘটনায় আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

কুমিল্লায় শিশু হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার।।

২০২০ সালের ২৮ অক্টোবর কুমিল্লার দাউদকান্দিতে শিশু মরিয়ম বেগম (৭) কে হত্যার দায়ে স্বামী-স্ত্রী দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়া নিবাসী মৃত নূরুদ্দিন আহমেদ এর মেয়ে এবং এনামুল এলাহী শুভ এর সহধর্মিণী মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ এবং একই গ্রামের মৃত শাহআলম এর ছেলে মোঃ এনামুল এলাহী শুভ।

মামলার বিবরণে জানা যায়- ২০২০ সালের ২৭ অক্টোবর দিবাগত-রাত ২টার সময় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন বীর পাইকসা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম এর মেয়ে শিশু মরিয়ম বেগম (৭) কে শারীরিক নির্যাতন করে হত্যার করে আসামিরা শিশু মরিয়মের লাশ চাদর দিয়ে পেচিয়ে পরদিন সিলভার কালারের প্রাইভেট কার যোগে বাদীর বাড়ীতে আসামিরা নিয়ে গেলে মরিয়মের চাদর খুলে মরিয়মে শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছোলা ও কালচে জখম দেখে হোসেনপুর থানা পুলিশকে খবরদিলে আসামিদ্বয়কে আটক করে থানাপুলিশ।

এ ব্যাপারে ২০২০ সালের ২৯ অক্টোবর নিহত মরিয়মের পিতা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন বীর পাইকসা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ (২২) ও মোঃ এনামুল এলাহী শুভ (৩৪) কে আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব কুমার সাহা ঘটনার তদন্তপূর্বক আসামি মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ ও মোঃ এনামুল এলাহী শুভ এর বিরুদ্ধে রাষ্টপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ১৪ জানুয়ারি দঃ বিঃ ৩০২ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাহার অভিযোগপত্র নং- ১৩।

তৎপর মামলাটি বিচারে আসিলে ২০২২সালের ২৫ জুলাই আসামিদ্বয়ের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্র পক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ এনামুল এলাহী শুভ’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ (২২) ও মোঃ এনামুল এলাহী শুভ (৩৪) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম এবং আাসামিপক্ষে এডভোকেট জাহিদ হোসেন।

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নাজমুল হাসান

স্টাফ রিপোর্টার:

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি মঙ্গলবার (২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকীর উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান’কে ভাইস এডমিরাল র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন। র‌্যাংক ব্যাজ পড়ানো শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

এসময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনকের রূহের মাগফেরাত কামনা করে দোয়া এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে নৌপ্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

নবনিযুক্ত নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। এসময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সকল পরিদপ্তরের পরিচালকগণ এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসাধীন বিএনপির নেতাকর্মীদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: হাসপাতাল কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের কুমিল্লা নগরীর একটি হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে নগরীর রেইসকোর্স এলাকায় অবস্থিত আখন্দ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২২ জুলাই শনিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আখন্দ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৮ জনকে নেতাকর্মীকে বের করে দেওয়ার অভিযোগ এনে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। মূলত ২০ জুলাই চিকিৎসাধীন রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে আখন্দ জেনারেল হাসপাতালে গিয়ে ম্যানেজার মো: নাছির উদ্দিন ইকবালের সাথে কথা হয়। তিনি জানান, ১৪ জুলাই দুপুরে প্রায় ৩০ জন রোগী আমাদের হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত ছিল। তাদের সাথের লোকজন আমাদের জানান, এসব রোগীরা সড়ক দুঘর্টনায় আহত হয়েছে। পরে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে ভর্তি রেখে বাকিদের ছেড়ে দেই। পরে কিছুটা সুস্থ্য হওয়ায় ২০ জুলাই আমরা ৬ জনকে ছেড়ে দেই। গুরুতর আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকে। পরে আমরা জানতে পারি এরা সড়ক দুঘর্টনা নয়, রাজনৈতিক কর্মসূচীতে সংঘর্ষে আহত হন তারা।পরে ২১ জুলাই রাতে শারিরীক চেকআপ করার জন্য পুনরায় কয়েকজন রোগী হাসপাতালে আসে। রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ সদস্য আসতে পারে এমন আশংকায় শুক্রবার রাতে চেকআপ করতে এসে হাসপাতালের বেডে থাকা কয়েকজন রোগি শনিবার (২২ জুলাই) তাড়াহুড়া করে কাউকে কিছু না বলে চলে যায়।

ম্যানেজার মো: নাছির উদ্দিন ইকবাল আরো জানান, প্রশাসনের কোন সদস্য হাসপাতাল থেকে রোগি বের করে দেওয়ার জন্য আমাদের কোন চাপ প্রয়োগ করেনি। মিডিয়ায় কি প্রকাশিত হয়েছে, তা নিয়ে আমাà¦