Tag Archives: কুমিল্লায় শিশু হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

কুমিল্লায় শিশু হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার।।

২০২০ সালের ২৮ অক্টোবর কুমিল্লার দাউদকান্দিতে শিশু মরিয়ম বেগম (৭) কে হত্যার দায়ে স্বামী-স্ত্রী দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়া নিবাসী মৃত নূরুদ্দিন আহমেদ এর মেয়ে এবং এনামুল এলাহী শুভ এর সহধর্মিণী মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ এবং একই গ্রামের মৃত শাহআলম এর ছেলে মোঃ এনামুল এলাহী শুভ।

মামলার বিবরণে জানা যায়- ২০২০ সালের ২৭ অক্টোবর দিবাগত-রাত ২টার সময় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন বীর পাইকসা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম এর মেয়ে শিশু মরিয়ম বেগম (৭) কে শারীরিক নির্যাতন করে হত্যার করে আসামিরা শিশু মরিয়মের লাশ চাদর দিয়ে পেচিয়ে পরদিন সিলভার কালারের প্রাইভেট কার যোগে বাদীর বাড়ীতে আসামিরা নিয়ে গেলে মরিয়মের চাদর খুলে মরিয়মে শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছোলা ও কালচে জখম দেখে হোসেনপুর থানা পুলিশকে খবরদিলে আসামিদ্বয়কে আটক করে থানাপুলিশ।

এ ব্যাপারে ২০২০ সালের ২৯ অক্টোবর নিহত মরিয়মের পিতা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন বীর পাইকসা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ (২২) ও মোঃ এনামুল এলাহী শুভ (৩৪) কে আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব কুমার সাহা ঘটনার তদন্তপূর্বক আসামি মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ ও মোঃ এনামুল এলাহী শুভ এর বিরুদ্ধে রাষ্টপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ১৪ জানুয়ারি দঃ বিঃ ৩০২ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাহার অভিযোগপত্র নং- ১৩।

তৎপর মামলাটি বিচারে আসিলে ২০২২সালের ২৫ জুলাই আসামিদ্বয়ের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্র পক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ এনামুল এলাহী শুভ’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোসাঃ নাদরাতুল নাঈম আহমেদ (২২) ও মোঃ এনামুল এলাহী শুভ (৩৪) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম এবং আাসামিপক্ষে এডভোকেট জাহিদ হোসেন।

 

কুমিল্লায় শিশু হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় দেবরের শিশু ছেলে ইব্রাহিম খলিলকে শ্বাসরোধে হত্যার দায়ে হোসনেয়ারা বেগম (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগম কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের আবুল বাশারের স্ত্রী।

মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানার ওসি আজম উদ্দিন আহম্মদ জানান, ২০১৬ সালের ৩১ মার্চ বিকালে বরুড়া শাকপুর গ্রাম থেকে আবুল কাশেম নামের এক ব্যক্তির সাত বছর বয়সী ছেলে ইব্রাহীম খলিল নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর ২ এপ্রিল ট্যাংকের ভেতর থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। গত বছরের ৫ আগস্ট হোসনেয়ারা বেগমকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

তিনি আরও জানান, দেবর আবুল কাশেমের স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব থেকে তাদের ছেলে ইব্রাহীম খলিলকে শ্বাসরোধে হত্যা করেন হোসনেয়ারা বেগম। পরে লাশ বাড়ির পুরাতন ময়লার ট্যাংকে গুমের চেষ্টা করেন। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হোসনেয়ারা বেগম এসব তথ্য স্বীকার করেন.