All posts by jitu

পশ্চিম জোড়কাননে ভোটের দিন এলাকাজুড়ে ছিল অস্ত্রধারি সন্ত্রাসীদের আধিপত্য

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে এলাকাজুড়ে ছিল বহিরাগত ও স্থানীয় অস্ত্রধারি সন্ত্রাসীদের আনাগোনা। যার ফলে অনেক ভোটারই কেন্দ্রে যাওয়ার সাহস পায়নি। তবে কেন্দ্র দখলের কোন ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে যখনই গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটেছে তখনই ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।

নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী হাসু মিয়া ৭ হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতিকের প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।

সরেজমিন, স্থির চিত্র, ভিডিও ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দুপুরের আগেই প্রায় কেন্দ্রে ভোটার শূণ্য হয়ে যায়। ইউপির সুয়াগন্জ, প্রমিন্যান্ট চাইল্ড একাডেমি, সুবর্ণপুর, রসুলপুরসহ সিংহভাগ কেন্দ্রই ভোটার শুন্য হয়ে যায়।

প্রায় কেন্দ্রগুলোর বাইরের সড়কগুলোতে বহিরাগত অস্ত্রধারিরা পাহারা দিচ্ছিল। ভোটাররা যখন বের হতে চায়,তখনই অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

কামাল মিয়া নামের এক ভোটার জানান, আমার দা-ছেনি ও পিস্তলের ভয়ে কেন্দ্রে যেতে পারি না। তারা সন্দেহ করছে আমরা নৌকায় ভোট দিবো না। তাই পথ আটকে রাখছে। এমন কথা বলেছেন আরো কয়েকজন ভোটার।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, কুমিল্লা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে অস্ত্রধারিরা ভোটের দুইদিন আগেই জোড়কানন ইউনিয়নে এসে বিভিন্ন বাড়িতে অবস্থান নেন। ভোটের দিন সকাল থেকে তারা বিভিন্ন সড়কে উৎপাত শুরু করেন।

ভোটের দিন ভোটকেন্দ্রগুলোর আশেপাশে মহানগর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

চশমা প্রতিকের প্রার্থী শাহাদাত জানান, আমার ভোটারদের অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে বের হতে দেয়া হয়নি। সব কেন্দ্রে জালভোট দিয়ে আমাকে হারানো হয়েছে।

সকাল সোয়া ৯ টার দিকে মুরাদ কালিকাপুর আর্দশ ইসলামিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে প্রায় ৮/৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক প্রার্থীর চেয়ার টেবিল ভাংচুর করা হয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেক ভোটার ভোট না দিয়ে কেন্দ্র ছেড়ে চলে যায়।

সকাল ১০ টার দিকে সুবর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটকক্ষে প্রবেশ করে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে মারধর করে রক্তাক্ত করে বহিরাগতরা। আহত এজেন্টের নাম মো: আলী। তিনি অটোরিক্সা প্রতিকের প্রার্থীর এজেন্ট। খবর পেয়ে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ কেন্দ্রে যান। ম্যাজিস্ট্রেটকে দেখে বহিরাগতরা পালিয়ে যান।

এছাড়া প্রায় কেন্দ্রেই জালভোট দেয়ার খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ১০ টার দিকে প্রমিন্যান্ট চাইল্ড একাডেমি ভোটকেন্দ্রে জালভোট দেয়ার সময় নৌকা প্রতিকের দুই ভোটারকে আটক করে পুলিশের গাড়িতে তুলে দেন ম্যাজিষ্ট্রেট। তবে তাদের নাম জানা যায়নি।

বুড়িচংয়ে ছুরিকাঘাতে রাজমিস্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বুড়িচংয়ে কামাল হোসেন (৩২) এক রাজমিস্ত্রীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে ৬নং ময়নামতি ইউনিয়ন বাজেবহর কাঁঠালিয়া এলাকায়।

একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে স্থানীয় ইউপির সদস্য ছেলে তুষার নামে এক যুবক মাদকাসক্ত হয়ে রাজমিস্ত্রীকে একাধিক ছুরিকাঘাত করে খুন।

নিহত যুবক বাজেবহর কাঁঠালিয়া এলাকার আ. মজিদ বেগের ছেলে।

স্থানীয়রা এমন ঘটনা দেখে চিৎকার করে কি করলি কি করলি বলে, তখন খুনি পালিয়ে যায়। লাশ নিয়ে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে অনেক আগে। এমন খবর মুহূর্তে ৬ নং ময়নামতি ইউনিয়নে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, এলাকার সাবেক মেম্বার শিপনের ছেলে তুষার। সে নেশাপানি করে একজন মাদকাসক্ত। এর আগেও রাজমিস্ত্রী কামাল হোসেনকে তার ঘরে গিয়ে মারধর করেছে। সে কারও কাছে বিচার পায়নি বলে সকলের কাছে বলাবলি করত। নিহত কামাল হোসেন বিয়ে করেছেন তার এক ছেলে এক মেয়ে রয়েছেন, পরিবারের লোকজন সাংবাদিকদের বলেন, তুষার একজন মাদকাসক্ত সে ‘নেশাপানি’ করে পূর্বেও সে কামাল হোসেন কে একবার মারধর করছে।

স্থানীয় কামাল হোসেন মৃত্যুর খবর পুলিশ কে জানালে সাথে সাথে কুমিল্লা পুলিশের সদর সার্কেল ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থলে পুলিশ এর টিম নিয়ে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি ইসমাইল হোসেন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় সবার সহযোগিতা চেয়েছেন আসামিদের গ্রেফতার করার জন্য।

কুমিল্লায় বুড়িচংয়ে কামাল হোসেন (৩২) এক রাজমিস্ত্রীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে ৬নং ময়নামতি ইউনিয়ন বাজেবহর কাঁঠালিয়া এলাকায়। একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে স্থানীয় ইউপির সদস্য ছেলে তুষার নামে এক যুবক মাদকাসক্ত হয়ে রাজমিস্ত্রীকে একাধিক ছুরিকাঘাত করে খুন।

 

কবিতা: সোনালী আলো

রেজাউল করিম (সাকিব):

সব সৌন্দর্য্যরা নতুন রঙে সাজে,
সূর্য্য লাল রং ধরণ করে,
প্রতিটি বিকেলে।

বাতাস বহে সৌন্দর্য্যের গান গায়
সবুজের মাঠে এই গানে নাচে
পাখিরা গান গাইতে গাইতে
ডানা মেলে আকাশে উড়ে,
বাবুই পাখি তার শিল্পে
তার বাসা তৈরী করতে করতে
কত যে গান গায়, ঐ তাল গাছের ডালে,

নারিকেল আর খেজুরের পাতা দিয়ে

তার মিষ্টি মাখা ঠোট দিয়ে
গান গাইতে গাইতে

বিকেলে সোনালী আলাতে
সৌন্দর্য্য এই জগতে
সৌন্দর্য্য প্রেমী ছেলে সব তাকিয়ে দেখে

গ্রাম বাংলার রূপে, সে একা একা চলে
আকাশের দিকে তাকিয়ে
সোনালী আলোতে

লাল সূর্য্য আকাশ পানিতে,

সে মনে মনে ভাবে
সৌন্দর্য্য কে পানিরাই অনুকরণ করে
পুকুরের পাড়ে কাশ ফুলের মাঝে এসে
সে তাদের সাদা রং হাত দিয়ে ছুয়ে

হেটে চলে পুকুরের পাড় চেড়ে
সবুজের মাঠে,

সবুজের বুকে সে দুই হাত তুলে
সে ভাবে পাখির মতো
উড়ছে তবে আকাশে নয়
চির সবুজের মাঠে,

গ্রাম বাংলার রূপে
তখন সে দেখে পশ্চিম আকাশে
ঐ গ্রামের বড় বড় গাছে মধ্যে
শান্ত লাল সূর্য্যটা নিজেকে লুকিয়ে ফেলেছে

তখন সন্ধ্যা নেমে আসে
পাখিরা উড়ে যায় নীড়ে
খেকশিয়াল হুক্কাহুয়া ডাকে
সুমধুর সুরে মুয়াজ্জিনের আযানে
মুসলিম চলে মসজিদে দিকে
সৌন্দর্য্য মাখা এই রূপে

রাত আসার আগে
কত রঙে সুরে সাজে

নোয়াখালীতে পুলিশ বেষ্টনী দিয়ে বিএনপির পদযাত্রায় বাধার অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ক্ষমতাসীন সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে বিএনপি। তবে দলটির পদযাত্রায় পুলিশ বেষ্টনী দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ও শহরের বিশ্বনাথ এলাকায় বাধা দেওয়ার এই ঘটনা ঘটে। নোয়াখালী জেলা বিএনপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদের অনুসারীরা পৃথকভাবে এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহরের রশীদ কলোনী থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ৪-৫হাজার নেতাকর্মি রাস্তায় নামে। এরপর পদযাত্রাটি শহরের বিশ্বনাথ গেলে পুলিশ মহাবেষ্টনী দিয়ে বাধা দেয়। তখন আমরা পুলিশের সাথে বাড়াবাড়ি না করে পদযাত্রার পথ পরিবর্তন করে মাইজদী গার্লস একাডেমি সংলগ্ন মাইজদী-সোনাপুর সড়কে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করি।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আমার অনুসারীরা সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে। পদযাত্রায় শুরুতেই পুলিশ বাধা দেয়। নেতাকর্মিরা পুলিশী বাধা অতিক্রম করে বড় মসজিদের সামনে গিয়ে কর্মসূচি শেষ করে।

এ সময় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাশ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মো.কলিম উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আমার কাছে কোন অভিযোগ করেনি,আমাকে কিছু বলেনি।

ডাক্তারের সিল ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাক্তারের সিল ব্যবহার করায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে ফার্মেসিতে রাখায় এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমিানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার নলুয়া জনতা বাজারের তানভীরুল ইসলামের ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসি দোকানদার হয়ে ডাক্তারের সিল ব্যবহার করায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসিতে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জনতা বাজারে ফার্মেসি দোকানদার তানভীরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ উপস্থিত সকলের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার একদল পুলিশ।

এই সরকারের অধীনে আর নির্বাচন করব না: হিরো আলম

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না।

তিনি বলেন, ভোটের এরকম পরিবেশ হলে, প্রার্থীদের ওপর হামলা হলে, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো দরকার নেই।

সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে সাংবাদিকদের ভোট নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি।

আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, না না, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না আমি।

একতারা প্রতীকের এ স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, এ সরকারের অধীনে নির্বাচনে (ঢাকা-১৭ উপ-নির্বাচন) আর কোনো দলই আসেনি। যে নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয় সেখানে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

নতুন কোনো দল গঠন করবেন কি না- এ প্রশ্নে হিরো আলম বলেন, এ মুহূর্তে আমার এরকম কোনো চিন্তাভাবনা নেই। এসময় তিনি সম্প্রতি বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীর ওপর হামলার প্রসঙ্গ টেনে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন।

তার ওপর হামলা পরিকল্পিত ছিল কি না, জানতে চাইলে আলোচিত এ প্রার্থী বলেন, এ হামলা অবশ্যই পরিকল্পিত। কারণ, ওরা (বিরোধীদের) আগে থেকে প্ল্যান করেছিল হিরো আলম কখন কেন্দ্রে ঢুকবে। আমি কেন্দ্রে ঢোকার পর কেন্দ্রের গেট থেকে বের হওয়ার সময়ই আমার ওপর অ্যাটাক করা হয়েছে।

এসময় হিরো আলম কেন্দ্রের ভেতর ব্যালট মেরে ভোট কারচুপিরও অভিযোগ তোলেন এবং নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেন।

সিঙ্গাপুরে পরকীয়ার অভিযোগ নিয়ে স্পিকার ও এমপির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

সিঙ্গাপুরে পরকীয়া অভিযোগ নিয়ে পদত্যাগ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও একজন সদস্য। কয়েক বছর ধরে তাদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক চলে আসছিল। আজ সোমবার এক বক্তব্যে এসব কথা জানান দেশটির প্রধানমন্ত্রী লি সাইন লুং। তিনি বলেন, অভিযুক্তদের নিজেদের সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছিল, কিন্তু তারা রাজি হননি। এরই প্রেক্ষিতে পদত্যাগ করেছেন তারা।

সিঙ্গাপুরে অনেকদিন ধরেই ক্ষমতায় আছে পিপল অ্যাকশন পার্টি (পিএপি)। দলের উচ্চ পর্যায়ের এমন পদত্যাগের ঘটনায় বড় এক ধাক্কা খেল তারা। এর আগে দলের একজন মন্ত্রীর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল।

প্রধানমন্ত্রী লি জানিয়েছেন, আগামী মাসেই নতুন স্পিকারের নাম ঘোষণা করা হবে। তবে এখনও আগাম নির্বাচন ঘোষণার মতো পরিস্থিতি আসেনি। তিনি বলেন, পার্লামেন্ট স্পিকার ট্যান চুয়া জিন এবং আইনপ্রণেতা চেং লিং হুইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। তিনি আশা করেন সব আইনপ্রণেতা তাদের পদের যথার্থতা ও ব্যক্তিত্ব বজায় রাখবেন যা চুয়া জিন ও চেং লিং রাখতে ব্যর্থ হয়েছেন।

লি বলেন, ২০২০ সালের জাতীয় নির্ভাচনের পরপরই তিনি তাদের সম্পর্কের কথা জানতে পারেন এবং তখনই এটি থামানোর পরামর্শ দেন। কিন্তু তারা তাদের এই সম্পর্ক চালিয়ে যান। চলতি বছর ফেব্রুয়ারিতে আবার তাদের সতর্ক করা হয়। তিনি বলেন, ‘আমি মনে করি এটা ঠিক নয়। ক্ষমতাসীন দলকে পার্টির নিয়ম ও নীতির একটা মানদণ্ড বজায় রাখা জরুরি।’

লি জানান, ১৯৬৫ সালে স্বাধীনতার পর থেকেই ক্ষমতায় আছে পিএপি। এমন অসংখ্য অভিযোগ দলের নেতাদের বিরুদ্ধে এসেছে এবং সেগুলো সামাল দেওয়া হয়েছে। সম্প্রতি পরিবহনমন্ত্রী এস. ইসওয়ারানের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্নীতি দমন কর্মকর্তারা আরও দুইজন নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও তদন্ত করছে। প্রধানমন্ত্রী বলেন, কোনও কাঠামোই ত্রুটিবিহীন নয়। আমি আশা করছি যে আমি সেটা ঠিক রাখতে পারবো এবং সামনের সময়গুলোতেও তা সমুন্নত থাকবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে চুয়া জিনকে আরেকজন আইনপ্রণেতাকে অসম্মান করতে দেখা গেছে। পরে অবশ্য তিনি এই অসংসদীয় আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
প্রধানমন্ত্রী লি সিঙ্গাপুরবাসীদের আহ্বান জানিয়েছেন যেন চুয়া চির, চেং ও তাদের পরিবারকে এই ধাক্কা কাটিয়ে ওঠার সময় দেওয়া হয়।

কুবিতে পাস হলো ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থ বছরে ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার বাজেট পাস হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

জানা যায়, মোট বাজেটের বেতন ভাতা বাবদ ৩৯ কোটি ৮২ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, গবেষণা বাবদ ২ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ৬ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা ৮ লক্ষ টাকা, মূলধন বাবদ ৪ কোটি ১৮ লক্ষ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৬ লক্ষ টাকা।

এছাড়াও এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে ৫৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ৯০ লক্ষ টাকা এবং ঘাটতি বাজেট রয়েছে ৭২ লক্ষ ৫০ হাজার টাকা।

বাজেটের বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা ভালো অঙ্কের একটি বাজেট পাশ করেছি। আশা করি রিভাইস বাজেটে প্রয়োজনে আমরা বৃদ্ধি করতে পারবো।

মেসিকে রাজকীয়ভাবেই বরণ করে নিল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক:

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগদান নিশ্চিত হয়েছিল আগেই। গতকাল রোববার রাতে মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় ইন্টার মায়ামি।

তবে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হতে পারেনি। বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। বৈরী আবহাওয়ার কারণে প্রায় আড়াই ঘণ্টা পরে শুরু হয় অনুষ্ঠান।

তবে এই আবহাওয়ায়ও অনুষ্ঠানের মাহাত্ম্য কমেনি। ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল আগেই। মেসি যখন স্টেডিয়ামে প্রবেশ করেন তখন বিপুল হর্ষধ্বনি আর করতালিতে তাকে বরণ করে নেন ক্লাবটির সমর্থকরা। ছিল আতশবাজি আর সংগীতের মূর্ছনাও।

স্ত্রী ভিক্টোরিয়া এবং দুই সন্তানকে নিয়ে এসেছিলেন ইন্টার মায়ামির মালিক ও সাবেক ইংলিশ খেলোয়াড় ডেভিড বেকহ্যাম। তার হাসিমুখই বলে দিচ্ছিল, মেসির মায়ামিতে আগমনে কতটা খুশি তিনি।

মেসিকে স্বাগত জানিয়ে বেকহ্যাম বলেন, ‘আজকে একটু আবেগপ্রবণ হয়ে পড়ার কারণে ক্ষমা করবেন। ইন্টার মায়ামিতে মেসিকে স্বাগত জানানো ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। লিও, আমরা খুব গর্বিত যে তুমি আমাদের ক্লাবকে তোমার নতুন বাড়ি হিসেবে পছন্দ করেছ। লিও, আন্তোনেল্লা (রোকুজ্জো), থিয়াগো, মাতোও এবং সিরো পরিবারে তোমাদের স্বাগতম।’

সাদা শার্ট পরে অনুষ্ঠানে এসেছিলেন মেসি। পরে বেকহামের হাত থেকে পিঙ্ক কালারের ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি গ্রহণ করেন। মেসি বলেন, ‘আমি শহরের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এখানে আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আমি প্রতিযোগিতা করতে চাই। আমি সবসময়ই জিততে চেয়েছি এবং সেই আশা বা ইচ্ছা নিয়েই এখানে এসেছি। ক্লাবকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। আমার কোনো সন্দেহই নাই যে আমরা সতীর্থরা তাদের সেরাটা দিবে। এই শহরকে বেছে নিয়ে আমি এবং আমার পরিবার খুবই খুশি।’

নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা মামলায় স্বেচ্ছোসেবকদল সভাপতি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে ডিজিটাল নিরাপত্তা মামলায় পুলিশ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মো. ইব্রাহিম খলিল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়